চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দ আশরাফের আসনে মনোনয়নপত্র কিনলেন যে ৫ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের কিশোরগঞ্জ-১ আসনে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া উপ-নির্বাচনে এখন পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম তুলেছেন ৫ জন।

বৃহস্পতিবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিন ৫ জন মনোনয়ন ফরম তুলেছেন। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন শুক্রবার ২৫ জানুয়ারি।

মনোনয়ন ফরম তুলা ৫ জন হলেন: সৈয়দ সাফায়েতুল ইসলাম, শাহ আজিজুল হক, রাসেল আহমেদ, এম. এ. হান্নান, মো. মসিউর রহমান হুমায়ুন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসন থেকে টানা পঞ্চম বারের মতো নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ভোটগ্রহণের সময় তিনি অসুস্থ হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। গত ৩ জানুয়ারি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে এই আসনে নির্বাচন উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশনের উপ নির্বাচনের সিদ্ধান্তের পর এই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ এ আহ্বান জানায়।

Reneta

এতে বলা হয়, দলের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি যথাক্রমে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।

রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে ২৫ জানুয়ারি ফরম জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উপ-নির্বাচনকিশোরগঞ্জ-১সৈয়দ আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের সঙ্গে বেশি বেশি খেলতে চান শান্ত

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো জাতিসংঘ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষা কারিকুলামে আসছে বড় পরিবর্তন’

মে ২০, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT