রাজনীতি

সোমবার নতুন তিন নগরপিতার শপথ

সোমবার নতুন তিন নগরপিতার শপথ

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচ‌নে বিজয়ী মেয়রদের শপথ অনুষ্ঠান সোমবার। তা‌দের‌কে বিজয়ী ঘোষণা ক‌রে গে‌জেট প্রকাশ ক‌রে‌ছে নির্বাচন ক‌মিশন।

ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন।

ঢাকা দক্ষিণে নির্বাচিত হয়েছেন সাইদ খোকন। আওয়ামী লীগ সমর্থিত খোকন জয় পে‌য়ে‌ছেন বিএনপি সমর্থিত মির্জা আব্বাসের স‌ঙ্গে।

আর চট্টগ্রামের নগরপিতা হিসেবে শপথ নিতে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছিরউদ্দিন। তিনি বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলমকে পরাজিত করে মেয়র হয়ে‌ছেন।

বিষয়:আনিসুল হক ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ তাবিথ আউয়াল মির্জা আব্বাস সাইদ খোকন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…