চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেল্টার বিপক্ষে যত স্বস্তি খুঁজে পেলো বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

খুব বেশি কিছু বলার দরকার পড়েনি রোনাল্ড কোম্যানের। অনেকদিন বাদে মাঠ ছাড়ার সময় লিওনেল মেসি, জেরার্ড পিকেদের মুখের হাসিই বলে দিচ্ছিলো সব। নতুন লা লিগা মৌসুম টানা দুই জয় দিয়ে শুরুর আনন্দ তো আছেই, তার চেয়ে বড় কথা খেলার ধরণ আর কৌশল রাতারাতি পাল্টে পাঁচ বছরের বেশি সময় পর সেল্টা ভিগোকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কোম্যানের হাত ধরে বার্সায় যে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এ যেন তারই শুরু।

তার চেয়েও বড় কথা, ইদানীং মেসির মুখে হাসি ফিরেছে। গত মৌসুমের দলটা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব নয় বলে মন্তব্য করার পর স্বাভাবিক হাসি সেই যে উধাও হয়েছিলো, রোববার থেকে সেই হাসি মুখে আসতে আসতে ফেরা শুরু করেছে আর্জেন্টাইন তারকার মুখে। সেদিন ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে মৌসুম শুরু করেছিলো বার্সা। আর বৃহস্পতিবার সেল্টার মাঠ থেকে পাঁচ বছর পাওয়া জয়টাই হয়তো বদলে দিতে শুরু করেছে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের আত্নবিশ্বাস। বার্সা অধিনায়কের মনে হয়তো বিশ্বাস ফিরতে শুরু করেছে, নাহ এই দলটাকে দিয়েই হবে!

ভিয়ারিয়াল ও সেল্টা ভিগো, দুই ম্যাচ থেকে বার্সার আরেক প্রাপ্তির নাম আনসু ফাতি। এবারের মৌসুমেই মূল দলে পদোন্নতি পাওয়া ১৭ বছর বয়সী সেনসেশন দিন দিন নিজের বিস্ময় বাড়িয়েই যাচ্ছেন। প্রথম ম্যাচে দুই আর সেল্টার বিপক্ষে এক; সব মিলিয়ে বার্সার সাত গোলের তিনটিই নিজের নামের পাশে যোগ করার পর স্প্যানিশ টিনেএজার বুঝিয়ে দিচ্ছেন কেন তাকে বার্সায় মেসির যোগ্য উত্তরসূরি ভাবা হচ্ছে।

কোম্যানের দুই ম্যাচে রক্ষণেও ফিরেছে স্বস্তি। বিশেষ করে সেল্টার মাঠে একপর্যায়ে তো দশজনের দলে পরিণত হয়েছিলো বার্সা। দুই হলুদ কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান ক্লেমো ল্যাংলে। এরপরও যে অতীতের মত পিকেরা যে খেই হারাননি তাও এক বড় বিষয়।

বার্সায় নতুন শুরুর পর সেরাটা দেখা যাচ্ছে ফিলিপে কৌতিনহোর মাঝে। গত মৌসুমটা বায়ার্নে কাটিয়ে দেওয়ার পর এবারই ব্রাজিলিয়ান তারকাকে নিয়মিত দলে রাখছেন বার্সা কোচ। কৌতিনহো তার প্রতিদানও দিচ্ছেন। টানা দুই ম্যাচে আনসু ফাতিকে দিয়ে দুই গোল করিয়েছেন, ভাগ্য সহায় থাকলেও তার নামের পাশেও থাকতো গোল। বার্সায় এসে কৌতিনহো যে নিজের সেরাটা দিতে পারছেন, ক্লাবটির সমর্থকদের জন্য এ অনেক স্বস্তির মধ্যে একটি।

ট্যাগ: বার্সামেসিরোনালদোলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চোখের ফলোআপ চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী

পরবর্তী

ক্যারিবীয় নারী দলের দায়িত্ব পেলেন টাইগারদের সাবেক বোলিং কোচ

পরবর্তী

ক্যারিবীয় নারী দলের দায়িত্ব পেলেন টাইগারদের সাবেক বোলিং কোচ

Vaccine

ঢাকা থেকে উপজেলা পর্যায়ে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রস্তুতি

সর্বশেষ

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT