চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলেব্রিটির চেয়ে পেঁয়াজের মূল্য বেশি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশে ক’দিন আগেই ‘টক অব দ্য কান্ট্রি’ ছিলো পেঁয়াজ! অস্বাভাবিক পেঁয়াজের দাম বৃদ্ধিতে এই ইস্যু নিয়ে কথা বলেননি, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। পেঁয়াজ নিয়ে রসিকতায় মজতেও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে!

বাংলাদেশের মতো এবার ভারতেও একই কাণ্ড। হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে পেঁয়াজের দাম। আর এই বিষয়টি নিয়ে সরব সে দেশের গণমাধ্যম থেকে শুরু করে সোশাল মিডিয়া! অনেকে মজা করে বলছেন, তারকারা এখন সংবাদের শিরোনামে জায়গা না পেলেও পেঁয়াজ ঠিকই প্রতিদিন সংবাদে জায়গা করে নিচ্ছে। সেলেব্রেটিদের চেয়ে এখন পেয়াজের মূল্যই বেশি!

তবে যতোই পেঁয়াজকে সেলেব্রিটিদের সঙ্গে তুলনা করে মজা নিক নেটিজেনরা, পেঁয়াজের দাম বৃদ্ধিতে ইশারা-ইঙ্গিতে সরকারের সমালোচনা করতেও কিন্তু ছাড়ছেন না ভারতীয় তারকারা! তাদের মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না।

যে কোনো ইস্যুতে সরকারের সমালোচনা করতে একটুও পিছ পা হন না বলিউডের এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। পেঁয়াজের দাম বৃদ্ধিতে এরআগেও সমালোচনা করেছেন তিনি। এবার এমন এক কাণ্ড করলেন, যা নিয়ে সোশাল মিডিয়ায় হাসির রোল!

স্বামী অক্ষয় আসলে টুইঙ্কেলকে দুর্মূল্য পেঁয়াজ দিয়ে তৈরি একটি কানের দুল উপহার দিয়েছেন। যে ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

মূলত টুইঙ্কেলকে পেঁয়াজের এই কানের দুল উপহার দিয়েছেন স্বামী অক্ষয়। আর সেই ছবি তিনি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়াতে। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন, ‘অক্ষয় গিয়েছিলো কপিল শর্মার শোতে। সেখান থেকে ফিরে আমায় বললো, ওরা কারিনাকে এই দুল দেখাচ্ছিল। কিন্তু আমার মনে হল, কারিনার খুব এটা ভাল লাগেনি। তবে আমি জানতাম যে তোমার এটা দারুণ লাগবে। তাই তোমার জন্য নিয়ে এলাম এই দুল জোড়া!’

Reneta

এরপর প্রচ্ছন্ন বিদ্রূপ করে এই অভিনেত্রী লিখেন, ‘অনেক সময় খুব ছোট কোনো জিনিসও আপনার হৃদয় স্পর্শ করে যায়!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয়পেঁয়াজবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT