বিনোদন

সেলেনাকে হারালেন রোনালদো!

সেলেনা গোমেজ

ইনস্টাগ্রামে সবচাইতে বেশি ফলোয়ার থাকার খেতাব হারালেন সেলেনা গোমেজ। তাকে ছাড়িয়ে গেলেন জনপ্রিয় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইনস্টাগ্রামে ১৪৪ মিলিয়নের বেশি ফলোয়ার আছে সেলেনা গোমেজের। তিনিই প্রথম সেলেব্রিটি যার ফলোয়ার ১০০ মিলিয়ন ছাড়িয়েছিল। তার প্রতিটি ছবিতেই থাকে ভক্তদের অসংখ্য কমেন্ট এবং লাইক। কোকের বোতল হাতে তোলা একটি ছবিতে সবচেয়ে বেশী লাইক পাওয়ার খেতাবও তার ছিল। কিন্তু বিয়ন্সের প্রেগনেন্সির খবর এবং কাইলির মেয়ের জন্ম নেয়ার খবরের পোস্টের লাইকে পিছিয়ে পড়েছেন সেলেনা।

সেলেনার ইনস্টাগ্রামে বর্তমানে ১৪৪৩০৮৭৬৭ জন ফলোয়ার আছেন। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর আছে ১৪৪৩০৯২০৪ জন ফলোয়ার। পার্থক্য খুব অল্প। তবে রোনালদোর ইনস্টাগ্রাম একাউন্ট বেশ একটিভ। তাই বেশ দ্রুত বাড়ছে তার ফলোয়ার। তাই সেলেনা ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তিনি কি পারবেন আবার ইনস্টাগ্রামে সেরা হতে?

পিঙ্ক ভিলা

বিষয়:ক্রিশ্চিয়ানো রোনালদো সেলেনা গোমেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…