চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিব্রেটিদের অম্ল-মধুর প্রথম চুমু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
প্রথম চুমু

গভীর ভালোবাসার প্রকাশ হল চুমু। বিশেষ করে ভালোবাসার প্রথম চুমুর কথা কেউ কখনো ভুলতে পারে না, তা সেই স্মৃতি যেমনই হোক না কেন। প্রথম চুমুর কথা ভুলতে পারেন না তারকারাও। পশ্চিমা কয়েকজন তারকা জানিয়েছেন তাদের প্রথম চুমুর মজার এবং তিক্ত অভিজ্ঞতার কথা। জেনে নিন তাহলে সেলিব্রেটিদের অম্ল-মধুর প্রথম চুমু সম্পর্কে।

রবার্ট প্যাটিনসন
লন্ডনে নিজের বাসার ছাদের এক কোনায় দাঁড়িয়ে প্রথম চুমু খেয়েছিলেন রবার্ট প্যাটিনসন। বয়স ছিল মাত্র ১১ বা ১২ বছর। স্কুল থেকে বাড়ি ফেরার এক সঙ্গীর সঙ্গে বেশ সখ্য হয়েছিল তার। গার্লফ্রেন্ডই বলা যায়। তাকেই প্রথম চুমু খেয়েছিলেন প্যাটিনসন। মেয়েটির সঙ্গে অবশ্য সম্পর্ক বেশিদিন ছিল না। অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল মেয়েটি।

রিয়ান্না
পপ তারকা রিয়ান্না জানান, হাই স্কুলে থাকতে প্রথম চুমু খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল তার। এটা অবশ্য বেশ বাজে অভিজ্ঞতা ছিল। বেশ ঘেন্না লেগেছিল রিয়ান্নার।

Banglabid

জাস্টিন বিবার
১১ অথবা ১২ বছর বয়সে প্রথম চুমু খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল জাস্টিন বিবারের। ডেট নয়, বরফের পাহাড়ে বেড়াতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছিল তার। স্কুলের কাছের সেই পাহাড়ের চূড়ায় উঠে প্রথম একটি মেয়েকে চুমু খেয়েছিলেন বিবার। আগে কখনো এমন অভিজ্ঞতা না থাকায় স্বপ্নের মতো লাগছিল তার কাছে। নিজেই বুঝতে পারছিলেন না তিনি কি করছেন।

জেইন মালিক
জেইন মালিক জানিয়েছেন তার প্রথম চুমুর অভিজ্ঞতা হয়েছিল ১৩ বছর বয়সে। মেয়েটি তার থেকেও লম্বা ছিল। মেয়েটির ঠোঁট পর্যন্ত পৌঁছাতে তাকে ইটের উপর দাঁড়াতে হয়েছিল।

টেইলর সুইফট
বন্ধুদের মধ্যে সবার পরে চুমুর অভিজ্ঞতা হয়েছিল টেইলর সুইফটের। বন্ধুরা আগেই এই কাজ সেরেছে। ছেলেটির সঙ্গে তার চুমুর অভিজ্ঞতা খারাপ ছিল না বরং বেশ মিষ্টি ছিল। এরপর এক বছর ডেট করেছিলেন তিনি।

Reneta

এড শিরান
প্রথম চুমুর অভিজ্ঞতা অন্যদের মতোই ছিল। জেমস বন্ড এর ছবিতে পিয়ার্স ব্রসনানকে দেখে চুমুর পদ্ধতি শিখেছিলেন তিনি। সেই পদ্ধতিই অনুসরণ করে প্রথম অভিজ্ঞতা হয়েছে তার। তার মতে, এটা খুবই অদ্ভুত অনুভূতি ছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ইন্ডাস্ট্রি থেকে আর আমার পাওয়ার কিছু নেই’

পরবর্তী

বিশ্ব মানচিত্র বদলে দেয়া রুশ বিপ্লব

পরবর্তী
রুশ বিপ্লবের সময় এক জন নেতা জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব মানচিত্র বদলে দেয়া রুশ বিপ্লব

Catalan independence supporters rally with flags in a crowded street. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতালোনিয়ার জনগণের ইচ্ছের কোন মূল্য নেই?

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT