চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তারকাকথন’ অনুষ্ঠানের ১৪ বছরে পদার্পণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ন ২১, মে ২০১৭
বিনোদন
A A
তারকাকথন এর একটি পর্বে উপস্থাপক দিলরুবা সাথীর সঙ্গে অতিথি দুই অভিনেত্রী মুনীরা ইউসুফ মেমী ও বন্যা মির্জা

তারকাকথন এর একটি পর্বে উপস্থাপক দিলরুবা সাথীর সঙ্গে অতিথি দুই অভিনেত্রী মুনীরা ইউসুফ মেমী ও বন্যা মির্জা

তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘তারকাকথন’ ১৪ বছরে পদার্পণ করেছে। এ পর্যন্ত অনুষ্ঠানটির ৬,৭১৪ পর্ব প্রচারিত হয়েছে। এ উপলক্ষে বর্ষপূর্তির পর্বটি সাজানো হয় বিশেষ ভাবে। এ পর্বে ছিলেন চিত্রনায়িকা আইরিন, চিত্রনায়ক সায়মন, অভিনেত্রী বন্যা মির্জা, কণ্ঠশিল্পী সজীবসহ আরও কয়েকজন তারকা। অনুষ্ঠানটির স্পন্সর ইউনিভার্সেল ফুড।

অনুষ্ঠানটির প্রযোজক অনন্যা রুমা বলেন, ‘অনুষ্ঠানটির লক্ষ্য দর্শকদের সঙ্গে তারকাদের মেলবন্ধন তৈরি করা। বরাবরের মত তারকাকথন আগামীতেও নতুন আঙ্গিকে এবং নতুন সাজে তার পথচলা অব্যাহত রাখবে। তারকাদের আরও ভিন্নভাবে উপস্থাপন করতে এবং দর্শকদের কীভাবে তারকাদের সঙ্গে আরও কাছাকাছি নিয়ে যাওয়া যায়, তা নিয়ে গবেষণা চলছে।’

প্রতিদিন সরাসরি প্রচারিত হচ্ছে ‘তারকাকথন’। চ্যানেল আইয়ে দীর্ঘ দিন ধরে প্রচারিত দর্শকপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এটি। তারকারা টেলিফোনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, বিভিন্ন পর্বে তারকাদের জন্মদিনও পালন করা হয়। তারকাদের জন্মদিন পালনের কারণে অনুষ্ঠানটি দর্শদের কাছে ভিন্ন মাত্রা পেয়েছে। অনেক সময় অনুষ্ঠানটিতে ব্যক্তিগত ভাবে সফল নায়কের পাশাপাশি দলীয় ভাবে সাফল্য পাওয়া তারকাদেরকেও আমন্ত্রণ জানানো হয়।

এছাড়া বিভিন্ন উৎসব বা পার্বণের সঙ্গে সঙ্গতি রেখে অনুষ্ঠানটিকে ভিন্ন ভিন্ন মাত্রায় সাজানো হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌসুমী বড়ুয়া, দিলরুবা সাথী ও সাফি আহমেদ।

২০০৪ সালের ২১ মে যাত্রা শুরু করে ‘তারকাকথন’।

Jui  Banner Campaign
ট্যাগ: তারকাকথন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT