সিলেট থেকে: ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়া নাজমুল হোসেন শান্তর বাঁ-হাতের কনিষ্ঠায় একটি সেলাই পড়েছে। শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিছুটা অনিশ্চিত এ ব্যাটসম্যান।
স্লিপে ফিল্ডিং করা শান্ত ছাড়েন জিম্বাবুয়ের ওয়েসলি মাধেভেরের ব্যাট ছুঁয়ে আসা সহজ ক্যাচ। বল এসে আঘাত হানে তার কনিষ্ঠায়। সঙ্গে সঙ্গেই ঝরে রক্ত। ইনিংসের তখন ১৯ ওভার।
দিনটি মোটেও ভালো যায়নি শান্তর। তরুণ ব্যাটসম্যান দুর্ভাগ্যজনকভাবে হন রান আউট। ১০ বলে ৬ রান করে ফিরতে হয় সাজঘরে। দলের সেরা ফিল্ডারদের একজন হলেও ফসকায় সহজ ক্যাচ।







