অপরাধ

গুগল প্লে-স্টোরে ‘সেলফ প্রটেক্ট’ অ্যাপ

গুগল প্লে-স্টোরে ‘সেলফ প্রটেক্ট’ অ্যাপ

নিরাপত্তা, জরুরি সাহায্য ও অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে ‘সেলফ প্রটেক্ট’ অ্যাপটি এখন পাওয়া যাচ্ছে গুগল প্লে-স্টোরে।

সেলফ প্রটেক্ট অ্যাপটি তৈরি করেছে দেশীয় অ্যাপস ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সেলফ প্রটেক্ট-উইনকিটেক। এটি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করছেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

সেলফ প্রটেক্ট অ্যাপটির ডিরেক্টর ও উদ্ভাবক সাদ্দাম হোসেন
সেলফ প্রটেক্ট অ্যাপটির ডিরেক্টর ও উদ্ভাবক সাদ্দাম হোসেন

সেলফ প্রটেক্ট অ্যাপটির ডিরেক্টর ও উদ্ভাবক সাদ্দাম হোসেন চ্যানেল আই অনলাইনকে  বলেন: ২০১৪ সালে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে প্রশিক্ষণ চালু করে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। খবর পেয়ে সেখানে যুক্ত হয়ে শিখে নিই প্রয়োজনীয় ট্রিকস। গত তিন বছর টানা কাজ করে দাঁড় করিয়েছি অ্যাপটি। অ্যানড্রয়েড মোবাইলে ব্যবহারের জন্য এখন সম্পূর্ণ রেডি ‘সেলফ প্রটেক্ট’। ইন্টারনেট সংযোগ না থাকলেও কাজ করে এই অ্যাপটি। ফোন হারিয়ে গেলে খুঁজে পেতেও কাজে লাগবে এ অ্যাপ।

গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক:
http://bit.ly/SelfProtectApp অথবা ভিজিট করতে হবে https://www.selfprotectapp.com

যেভাবে কাজ করবে ‘সেলফ প্রটেক্ট’ অ্যাপ:
সেবা পাওয়ার জন্য স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করতে হবে। বিপদের সময় ফোনের পাওয়ার বাটনটি পর পর ৩-৪ বার প্রেস(Press) চাপলেই নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও স্বজনদের কাছে ওই মুহূর্তের কথাবার্তা ও অবস্থানের মানচিত্রসহ প্রয়োজনীয় বার্তা পৌঁছে যাবে। ফোন লক থাকা অবস্থায়ও কাজ করবে অ্যাপটি।

অ্যাপের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা, আইনি সহায়তা কেন্দ্র, মানবাধিকার কমিশন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থার কাছে প্রয়োজনীয় অভিযোগ ও মতামত…
অ্যাপের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা, আইনি সহায়তা কেন্দ্র, মানবাধিকার কমিশন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থার কাছে প্রয়োজনীয় অভিযোগ ও মতামত জানানো যাবে

অ্যাপটির দুটি অংশ। একটি ক্লায়েন্ট বা ইউজার অ্যাপ। অর্থাৎ সবার মোবাইলে যে অ্যাপটি ডাউনলোড করা থাকবে। আরেকটি হচ্ছে নোটিফিকেশন রিসিভার ওয়েব অ্যাপ, এই অংশ থাকবে পুলিশের কাছে।

বিপদে পড়ে মোবাইল ফোনের বাটন চাপলে নোটিফিকেশন কেন্দ্রীয় সার্ভারে পৌঁছাবে। কেন্দ্রীয় সার্ভার সাহায্যপ্রার্থীর সবচেয়ে কাছের পুলিশ স্টেশনটির ওয়েব অ্যাপ ও মোবাইল নম্বর খুঁজে সেখানে নোটিফিকেশন মেসেজ পাঠাবে। এ ক্ষেত্রে জিপিএস প্রযুক্তির সাহায্যে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সাহায্যপ্রার্থীর অবস্থান নিশ্চিত করে আশপাশের শব্দ ও ছবি ধারণ করে নিকটস্থ পুলিশ স্টেশনের ওয়েব অ্যাপে পাঠাবে।

অ্যাপ থেকে জরুরি সেবাসহ জানা যাবে নিকটস্থ হাসপাতাল, ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্স, এটিএম বুথ, ব্যাংক, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, শপিং মলের তথ্য ও…
অ্যাপ থেকে জরুরি সেবাসহ জানা যাবে নিকটস্থ হাসপাতাল, ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্স, এটিএম বুথ, ব্যাংক, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, শপিং মলের তথ্য ও ঠিকানাও

পুলিশ স্টেশনের ওয়েব অ্যাপের পাশাপাশি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বরেও একই বার্তা পৌঁছাবে।

ছিনতাইকারী সিম পরিবর্তন করলেও অ্যাপটি থেকে স্বয়ংক্রিয়ভাবে ওই মোবাইল ফোনটির অবস্থান পুলিশের ওয়েব অ্যাপ্লিকেশন ও স্বজনদের নম্বরে চলে আসবে। এতে করে ছিনতাইকারীর অবস্থান জানা ও তাকে আটক করা সম্ভব হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…