চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলফি তুলেই বিবাহ বিচ্ছেদ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
২:৫৭ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য
A A

ছবিতে হাস্যোজ্জ্বল এক কানাডিয়ান দম্পতি শ্যানন নিউম্যান ও ক্রিস নিউম্যান। তাদের ১১ বছরের সংসার জীবন, ঘরে রয়েছে দুটি সন্তান।

গত বৃহস্পতিবার তারা দুজনেই মনে করেছেন তাদের বিবাহ বিচ্ছেদ হওয়া জরুরী। তবে বিবাহ বিচ্ছেদের আগে দু’জনেই গুরুত্ব দিয়েছেন সেলফি তুলতে।

বিবাহ বিচ্ছেদের মতো একটি বিষয়ও যে ইতিবাচকভাবে নেওয়া যায় সেটাই প্রমাণ করতে চেয়েছেন এই ক্যালগারির জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা ছবিটিতে শ্যানন নিউম্যান ক্যাপশন দেন ‘ডির্ভোস সেলফি’ নামে।

এর পরই ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। এখন পর্যন্ত প্রায় ৪০ হাজারের কাছাকাছি ফেসবুক ব্যবহারকারীরা শেয়ার দিয়েছেন ওই পোস্টটিতে।

সেলফি ক্যাপশনে শ্যানন লিখেছেন, আমরা হাসছি। আমরা এমনই। আর আমরা হাসছি কারণ, যে পার্টনার সিলেক্ট করি সে চিরদিন থাকবে এমন নয়। অবশ্যই নয়।

আমরা হাসছি কারণ, আমরা একটা অসাধরাণ কাজ করেছি। আমরা খুব চিন্তা ভাবনা করে সম্মানের সঙ্গে নিজেদের মধ্যে বিবাহ বিচ্ছেদ করেছি। আমাদের সন্তানরা কার কাছে থাকবে কোর্টের মাধ্যমে তাও সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতেই এই সিদ্ধান্ত।

Reneta

ক্যালগারির দৈনিক গ্লোবাল নিউজকে শ্যানন বলেন, ‘আমরা গত চার বছর ধরে আলাদা থাকি। তবে যোগাযোগ সব সময়ই থাকতো। আমরা দুজনেই অনুভব করি আমাদের নতুন সঙ্গী দরকার।’

সেলফির ব্যাপারে শ্যানন বলেন, ‘বিবাহ বিচ্ছেদ উদযাপনের জন্য সেলফি তুলিনি। এটা কোনো উৎসব না, আমরা অনেক চাপে ছিলাম, আমাদের সার্পোট দরকার ছিল। সেলফি দিয়েছি আমাদের পরিবার, বন্ধু-বান্ধব যারা আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছিলেন তাদের জন্য।’

শ্যানন নিউম্যান ও ক্রিস নিউম্যানের ব্যতিক্রমী সেলফি পোস্টটিতে কমেন্টের মাধ্যমে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিবাহ বিচ্ছেদসেলফি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT