লোক সঙ্গীতে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গানের এবারের পর্বে খুজে পাচ্ছেন সেরা ৭ প্রতিযোগী।
প্রধান বিচারক রেজোয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু এবং মেন্টর বাপ্পা মজুমদারও রাহুল আনন্দের উপস্থিতিতে বেছে নেওয়া হবে প্রতিযোগীদের। এবারের পর্বেও অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন নাদিরা বেগম।
ইজাজ খান স্বপনের পরিচালনায় অপু মাহফুজের উপস্থাপনায় এ পর্বটি প্রচারিত হবে সোমবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে ও মঙ্গলবার বিকাল ৩.২০ মিনিটে চ্যানেল আই পর্দায়।







