চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা সময়ে সাকিব, মানছে অস্ট্রেলিয়া

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:৫৭ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নটিংহ্যাম থেকে: প্রথম দুই ম্যাচে ফিফটি, পরের দুটিতে সেঞ্চুরি। ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময়ে আছেন সাকিব আল হাসান। যেটি মানছে অস্ট্রেলিয়াও।

বিশ্বকাপে দুর্দান্ত ধারাবাহিক সাকিবকে ট্রেন্ট ব্রিজে থামাতে অজিরা কী পরিকল্পনা এঁটেছে সেটি সচেতনভাবেই গোপন রাখছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলটির নবীন ক্রিকেটার অ্যালেক্স ক্যারি জানিয়ে গেলেন, বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড়কে নিয়েই তাদের পরিকল্পনা থাকবে। তবে টন্টনে উইন্ডিজের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করা সাকিব ও লিটন দাস থাকবে আলাদা চোখে।

‘নিঃসন্দেহে বাংলাদেশ এই মুহূর্তে সাকিবের নেতৃত্বে ভালো ক্রিকেট খেলছে। অবশ্যই সাকিবকে নিয়ে আমাদের আলাদা সময় বের করতে হচ্ছে এবং দলের টপঅর্ডার ও বোলারদের নিয়েও।’

‘আমার মনে হয় সাদা বলে এই মুহূর্তে সাকিব ক্যারিয়ার সেরা ফর্মে আছে। আমরা বোলিংয়ের সময় কিছু কিছু এ নিয়ে ঠিক করব এবং ওকে দ্রুত ফিরিয়ে দিতে চেষ্টা করব। লিটন দাসও সেদিন অসাধারণ ইনিংস খেলেছে। সত্যি বলতে আমরা ওদের ব্যাটিং তালিকা ধরেই পরিকল্পনা করছি।’

টন্টনে উইন্ডিজকে উড়িয়ে নটিংহ্যামে আসা বাংলাদেশ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ট্রেন্ট ব্রিজের কাউন্টি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে। তার আগে অজিদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্যারি আশা রেখে গেলেন, প্রতিদ্বন্দিতাপূর্ণ একটি ম্যাচই হবে এখানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯সাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT