চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা দশে নেই বাংলাদেশের কেউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মোস্তাফিজুর রহমান ওয়ানডে বোলিংয়ে শেষ হতে চলা বছরে উইকেট সংগ্রাহকের শীর্ষ পাঁচে আছে। তবে ব্যাটিংয়ে সেরা পনেরোতেও নেই কোনো বাংলাদেশি। রোহিত শর্মা ও বিরাট কোহলি এ বছরের শীর্ষ রান সংগ্রাহকের এক-দুইয়ে।

ওয়ানডেতে এ বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা। ২৮ ম্যাচে ১৪৯০ রান তার নামের পাশে। ৫৭.৩০ গড়ে প্রায় ৯০ স্ট্রাইকরেটে রান তুলেছেন ভারত সহ-অধিনায়ক। ৭ সেঞ্চুরি ও ৬ ফিফটির সঙ্গে সর্বোচ্চ ইনিংসটি ১৫৯ রানের।

দুইয়ে তার স্বদেশী ও অধিনায়ক বিরাট কোহলি। ২৮ ম্যাচে ১৩৭৭ রান ভারত দলপতির, তুলেছেন ৫৯.৮৬ গড়ে। যাতে আছে ৫ সেঞ্চুরির সঙ্গে ৭ ফিফটি।

তিনে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। ৪ শতক ও ৮ অর্ধশতকে ২৮ ম্যাচে ৬১.১৩ গড়ে ১৩৪৫ রান জমিয়েছেন এ ক্যারিবিয়ান।

শীর্ষ পাঁচের বাকি দুজন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও পাকিস্তানের বাবর আজম। চারে অজি ওয়ানডে দলপতি ফিঞ্চ ২৩ ম্যাচে ১১৪১ রান নিয়ে। পাঁচে বাবর ২০ ম্যাচে ১০৯২ রানে।

ওয়ানডেতে এবছর হাজার রানের দেখা পেয়েছেন আরও একজন। উসমান খাজা। অজি তারকা ২২ ম্যাচে ১০৮৫ রান তুলেছেন।

Reneta

শীর্ষ দশের বাকিরা যথাক্রমে- নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ২০ ম্যাচে ৯৪৮ রান, তার স্বদেশী রস টেলর ২১ ম্যাচে ৯৪৩ রান, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট ২২ ম্যাচে ৯১০ রান, পাকিস্তানের ইমাম-উল হক ২১ ম্যাচে ৯০৪ রান।

শেষ হতে চলা বছরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক মুশফিকুর রহিম। উইকেটরক্ষক-ব্যাটসম্যান আছেন তালিকার ১৬ নম্বরে। ১৮ ম্যাচে ৫০.২৬ গড়ে ৭৫৮ রান এনে। এক সেঞ্চুরির সাথে ৫ ফিফটি তার, সর্বোচ্চ অপরাজিত ১০২ রান।

একধাপ পরে ১৮ নম্বরে অবস্থান দুই বছরের নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসান। ১১ ম্যাচে ৭৪৬ রান তার। ২ সেঞ্চুরির সাথে ৭ ফিফটি, ৯৩.২৫ গড়ে সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ১২৪ রানের।

সেরা পঞ্চাশে আছেন সৌম্য সরকার। তালিকার ৪০তম স্থানে এ বাঁহাতি, ১৭ ম্যাচে ৫০৬ রান তুলে। ২৯.৭৬ গড়ে কোনো সেঞ্চুরি নেই, ফিফটি ৪টি। তামিম ইকবাল তার ৮ ধাপ পরে, ১৮ ম্যাচে ৪৪২ রান। গড় তার নামের সঙ্গে বড্ড বেমানান ২৪.৫৫! তিন অর্ধশতক থাকলেও নেই কোনো তিনঅঙ্কের ফলক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক ওয়ানডে-২০১৯বাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT