সেরা কণ্ঠের সিলেট বিভাগের অডিশন শুক্রবার

সেরা কণ্ঠ
ফিজ আপ-চ্যানেল আই সেরা কণ্ঠ-২০১৭, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার এর সিলেট বিভাগের প্রাথমিক অডিশন ০৫ আগস্ট অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগ থেকে যে সকল প্রতিযোগীরা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে সকাল ০৯ টায় কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবী বাজার, সিলেট উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন করতে পারেননি তারা অডিশনের দিন রেজিস্ট্রেশন করে অডিশনে অংশগ্রহণ করতে পারবেন, প্রতিযোগীদের বয়স সীমা ১৪ বছর এর উপরে হতে হবে। ইতোমধ্যে চট্টগ্রাম , রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের প্রাথমিক অডিশন সম্পন্ন হয়েছে।
২৫ জুলাই ২০১৭ থেকে ফিজ আপ-চ্যানেল আই সেরা কণ্ঠ-২০১৭ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার প্রচার শুরু হয়েছে। প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৭.৫০ টায় , শুধুমাত্র চ্যানেল আই’তে প্রচারিত হবে। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও মিতালী মূর্খাজী এবং উপস্থাপনা করবেন মারিয়া নূর। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। বিস্তারিত তথ্য জানার জন্য
যোগাযোগ নম্বর – ০১৭২৩-৭০৩০৬৭,০১৭৯৮-৭৭৪৪০০।




