বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কারে এ বছর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কেসি অ্যাফ্লেক। ‘ম্যানচেস্টার বাই দ্য সী’ ছবিতে ‘লি শ্যান্ডলার’ চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার জেতেন তিনি।
৮৫ লাখ ডলার বাজেটের ‘ম্যানচেস্টার বাই দ্য সী’ ছবিটি অস্কারে ছয়টি মনোনয়ন পায়। কুইন্সে বসবাসরত বেশ কাঠখোট্টা স্বভাবের একজন মানুষ লি শ্যান্ডলার। ম্যানচেস্টারে হঠাৎ বড় ভাইয়ের মৃত্যুতে কিশোর ভাতিজা প্যাট্রিকের অভিভাবক হয়ে যান তিনি। এই দায়িত্ব পালনের জন্য ম্যানচেস্টারে থাকতে হয় তাকে। কিন্তু ম্যানচেস্টার শহরে থাকতে চান না তিনি। এভাবেই গল্প এগিয়ে যায়।
সেরা অভিনেতা হিসেবে অন্য যারা মনোনয়ন পেয়েছিলেন, তারা হলেন ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস), রায়ান গসলিং (লা লা ল্যান্ড), ভিগো মর্টেনসেন (ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকশ রিজ)।
https://www.youtube.com/watch?v=M2K045CHcDk







