ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর ফেসবুক ফিডে লক্ষ্য করা গেছে ব্যবহারকারীরা ফ্রেন্স ফ্ল্যাগ ফিল্টার ব্যবহার করে নিজেদের প্রোফাইল ছবি রাঙ্গিয়েছে। যা সমালোচনা এখনো হচ্ছে। তবে এবার নতুন আরেক বির্তক মধ্য দিয়ে সমালোচনার জন্ম দিল ফেসবুক কর্তৃপক্ষ।
আল জাজিরায় প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে যে, নিরাপত্তা ফিচারটির মাধ্যমে হামলার পর অক্ষতরা বা যে এলাকায় হামলা হয়েছে সেটির কাছাকাছি অবস্থান করা ব্যক্তিরা পরিবার ও বন্ধুদের নিজের অবস্থান জানাতে পেরেছেন। সোশ্যাল সাইটটি জানিয়েছে, এ জন্য সেফটি চেক ফর প্যারিস টেরর অ্যাটাকস নামে একটি পেইজ খোলা হয়েছে।
কিন্তু লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার বোমা হামলার পর ফেসবুক কর্তৃপক্ষ কোন সেফটি চেক দেয়নি। বৈরুতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএসের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়।
বৈরুতে ফেসবুক ব্যবহারকারী আইয়ূব জানিয়েছে, হামলার পর তারা ফেসবুকে কোন সেফটি চেক বাটন ফেসবুকে পায়নি।
শুধু আইয়ূ্ব নয় লেবাননে বসবাসরত অনেকেই টুইটারে টুইট করেছেন কেন বৈরুতে হামলার পর ফেসবুকে কেন সেফটি চেক অপশন ছিল না।
সমালোচনাকারীরা বলছে, ফেসবুক কর্তৃপক্ষের কাছে পশ্চিমাদের জীবনের মূল্য অনেক বেশী। মধ্যপ্রাচ্য কিংবা অন্য মানুষের জীবন মৃত্যু নিয়ে তাদের কোন ভাবনা নেই।
শুক্রবার রাতে প্যারিসের ৬টি স্থানে চালানো হামলায় নিহত হয় ১২৯ জন। এখনও জরুরি অবস্থা চলছে শান্তির ওই নগরিতে। মোতায়েন করা হয়েছে দেড় হাজার সেনা। ৩ দিনের শোক পালন করছেন ফরাসিরা।







