চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেন্সর’ করা হয়েছিল এলভিস প্রিসলির নাচ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

ঠিক ৬৪ বছর আগে, ৯ সেপ্টেম্বর ১৯৫৬ সালের ঘটনা। আমেরিকার সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন শো ‘দ্য এড সালিভেন শো’-এ অংশ নিয়েছিলেন এলভিস প্রিসলি। তবে সেই শো-এর জন্য প্রিসলিকে প্রথমে অযোগ্য মনে করেছিলেন এড সালিভেন।

যুক্তরাজ্য ভিত্তিক এক্সপ্রেস এর তথ্য মতে, এলভিস প্রিসলিকে ৫০ হাজার ডলার খরচ করে শো-তে আনার যোগ্য মনে করেননি সালিভেন। তার কাছে মনে হয়েছিল, এলভিস প্রিসলিকে শো-তে আনা হলে তা সপরিবারে দেখার যোগ্য থাকবে না।

এলভিস প্রিসলির নাচের ধরনে আপত্তি ছিল সালিভেনের। প্রিসলির কোমর দোলানো নাচ খুবই পছন্দ ছিল তরুণীদের। তার নামও দেয়া হয়েছিল ‘এলভিস দ্য পেলভিস’। সেলিভেনের মনে হয়েছিল, এধরনের ‘অশালীন’ নাচের কারণে মানুষ সপরিবারে শো দেখতে পারবে না।

শেষমেশ এলভিস প্রিসলিকে নিয়ে শো-টি হয়েছিল। তবে তার ‘পেলভিস ড্যান্স’ এর সময় ক্যামেরা কোমরের উপরে ধরা হয়েছিল। প্রায় ৬০ মিলিয়ন মানুষ দেখেছিল সেই শোটি। সেই সময়ে সেটা ছিল রেকর্ড। ৮২.৬ শতাংশ টেলিভিশন দর্শক দেখেছিল শোটি।

এরপর আরও দুইবার ‘দ্য এড সালিভেন শো’-তে অংশ নিয়েছিলেন এলভিস প্রিসলি। অক্টোবর ২৮, ১৯৫৬ এবং জানুয়ারি ৬, ১৯৫৭-এ পারফর্ম করেছিলেন তিনি। -কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলভিস প্রিসলিনাচ
শেয়ারTweetPin

সর্বশেষ

কন্যার মা হলেন চিত্রনায়িকা বুবলী

জুন ৫, ২০২৬

‘পাহাড়ের চূড়ায় থাকতে হলে লড়াই করতেই হবে’

জুন ৫, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে নবায়নযোগ্য জ্বালানি’র দাবিতে নাগরিক সমাবেশ

জুন ৫, ২০২৬

বিশ্বকাপ দেখাবে আইস্ক্রিন, অনিশ্চয়তা শেষে দেশে একাধিক মাধ্যমে সম্প্রচার

জুন ৫, ২০২৬

সত্যের সন্ধানে অপূর্ব ও ইয়াশ!

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT