চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিন উপকূলে ইয়াবা কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গুলি বিনিময়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ন ১৮, জানুয়ারি ২০২২
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সাগর উপকূলে ইয়াবা কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পরে ইয়াবা কারবারিদের একটি বোট থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ভারি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে  কোস্টগার্ড সদস্যরা।

মঙ্গলবার দুপুরে টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের অদূরে বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় ৩০ রাউন্ড গােলাসহ ২টি ম্যাগাজিন ও একটি বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈল উল হক।

নাঈল উল হক আরও জানান, গােপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র উপকূলে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক ২টার দিকে একটি বােটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বােটটিকে থামার
জন্য সংকেত দেয়। বােটটি সংকেত পেয়েও না থেমে কোস্ট গার্ডের বােট লক্ষ্য করে এলােপাথাড়ি গুলি ছােড়ে। কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি করলে বােট থেকে ইয়াবা পাচারকারীরা সমুদ্রে লাফ দেয় এবং সাঁতর দিয়ে মিয়ানমার সমুদ্র সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ওই বোটটি তল্লাসি করে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ও বিদেশি সাব মেশিন গান গোলাবারুদ উদ্ধার করা হয়। এব্যাপারে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তরে প্রক্রিয়াধীন রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াবা কারবারিকোস্টগার্ডসেন্টমার্টিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেয়েদের প্রথম বিপিএল আগামী এপ্রিলে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৫ উপসচিবের দায়িত্ব রদবদল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

শীর্ষ আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT