কক্সবাজার

সেন্টমার্টিন উপকূলে ইয়াবা কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গুলি বিনিময়

১২ লাখ ইয়াবা ও এসএমজি উদ্ধার

বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা ইয়াবা ও অস্ত্রসহ ধরা পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোস্টগার্ডের সদস্যরা ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদসহ ধরা পড়েছেন, যা বাংলাদেশে মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সাগর উপকূলে ইয়াবা কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পরে ইয়াবা কারবারিদের একটি বোট থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ভারি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে  কোস্টগার্ড সদস্যরা।

মঙ্গলবার দুপুরে টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের অদূরে বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় ৩০ রাউন্ড গােলাসহ ২টি ম্যাগাজিন ও একটি বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈল উল হক।

নাঈল উল হক আরও জানান, গােপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র উপকূলে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক ২টার দিকে একটি বােটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বােটটিকে থামার
জন্য সংকেত দেয়। বােটটি সংকেত পেয়েও না থেমে কোস্ট গার্ডের বােট লক্ষ্য করে এলােপাথাড়ি গুলি ছােড়ে। কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি করলে বােট থেকে ইয়াবা পাচারকারীরা সমুদ্রে লাফ দেয় এবং সাঁতর দিয়ে মিয়ানমার সমুদ্র সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ওই বোটটি তল্লাসি করে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ও বিদেশি সাব মেশিন গান গোলাবারুদ উদ্ধার করা হয়। এব্যাপারে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তরে প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:ইয়াবা কারবারি কোস্টগার্ড সেন্টমার্টিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…