চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনার পোশাকে পদ্মভূষণ নিলেন ধোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

২৮ বছরের অপেক্ষার শেষে ২ এপ্রিল, ২০১১ দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল ভারত। কপিল দেবের পর ভারতীয়রা আবার বিশ্বসেরা মুকুট পায় মহেন্দ্র সিং ধোনির হাত ধরে। বিশ্ব জয়ের ৭ বছর পূর্ণ হয়েছে সোমবার এবং কাকতালীয় হলেও সত্য, এইদিনই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মভূষণ নেন সেদিনের বিশ্বজয়ী ভারত অধিনায়ক।

পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মাননাগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মাননার স্থান ভারতরত্ন ও পদ্মবিভূষণের পরে, কিন্তু পদ্মশ্রীর আগে।

ধোনির আগে এই সম্মান পেয়েছিলেন আর একজন মাত্র ভারতীয় ক্রিকেটার। তিনিও বিশ্বকাপ জিতেছিলেন। তার নাম কপিল দেব।

Banglabid

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আগেই ধোনিকে লে. কর্নেলের সাম্মানিক পদ দেয়া হয়েছিল। তাই এদিন সেই সামরিক উর্দিতেই এসেছিলেন তিনি। যে ছবি ছড়িয়ে পড়তেই সাড়া পড়ে যায় সামাজিক মাধ্যমে।

সেনা পোশাক থেকে অবশ্য খুব তাড়াতাড়ি চেন্নাই সুপার কিংসের জার্সিতে ফিরতে হবে ধোনিকে। আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে সিএসকে।

শ্রীলঙ্কার বিপক্ষে ছক্কা মেরে ম্যাচ শেষ করেছিলেন ধোনি। পদ্মভূষণ দেয়ার অনুষ্ঠানে তাই স্মৃতি রোমন্থন করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নিজেদের টুইটারে ধোনির সেই ছক্কার ছবিটি পোস্ট করেছে। সঙ্গে লিখেছে, ‘‌প্রথম ভারতীয় নাগরিক হিসেবে মহাকাশে গিয়েছিল একজন। আর একজন প্রথম ভারতীয় নাগরিক হিসেবে ছক্কা মেরে দেশকে বিশ্বকাপ জিতিয়েছিল।’‌

Reneta

১৯৮৪–র ২ এপ্রিল মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। তার ঠিক ২৭ বছর পর ২ এপ্রিল ভারত জিতেছিল বিশ্বকাপ। ঠিক তার ৭ বছর পর ওইদিনেই ধোনি পেলেন পদ্মভূষণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহেন্দ্র সিং ধোনি
শেয়ারTweetPin88
পূর্ববর্তী

আসানসোলের সেই ইমামের জন্য এবার কবীর সুমনের গান

পরবর্তী

চলতি অর্থবছরে জিডিপি ৭.৬৫

পরবর্তী
একনেক বৈঠক (ফাইল ছবি)

চলতি অর্থবছরে জিডিপি ৭.৬৫

বায়ু দূষণ নিয়ন্ত্রণে ঢাকায় রোড সুইপার

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT