চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন: ওবায়দুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের

রোহিঙ্গারা স্বদেশে ফেরত না যাওয়া পর্যন্ত অস্থায়ীভাবে বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য নোয়াখালীর ভাসানচরে সেনাবাহিনীর তত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বিকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ এবং চিকিৎসা ক্যাম্প পরিদর্শনকালে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী কাদের বলেন, মানবিক কারণে সরকার রোহিঙ্গাদের এ দেশে আশ্রয় দিয়েছে। যতদিন পর্যন্ত তারা স্বদেশে ফেরত না যায় ততদিন পর্যন্ত তাদের নোয়াখালীর ভাসানচরে অস্থায়ীভাবে পুনর্বাসন করে আশ্রয় দেয়া হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী মানবিক নেত্রী হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারের ১২টি অস্থায়ী ক্যাম্পে সোলার লাইট সংযুক্ত করে রোহিঙ্গা পল্লীগুলোকেও আলোকিত করা হবে।

রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়া দ্বিচারী ভূমিকায় রয়েছে জানিয়ে মন্ত্রী কাদের বলেন, একদিকে ত্রাণ আর অন্যদিকে মিয়ানমারের পক্ষ নেয়া দ্বিচারিতারই লক্ষণ। রোহিঙ্গা সংকট নিয়ে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়াকে সেইরূপ ভূমিকা পালনের আহবান জানাই।

সোমবার বাংলাদেশে সফরে আসা মিয়ানমারে ইউনিয়ন মন্ত্রী ( কেবিনেট মিনিষ্টার ) এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক ফলাফল আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Reneta

তিনি বলেন, “ মিয়ানমারের মন্ত্রী ২ দিনের মধ্যে সাড়া দিবেন। মিয়ানমারের নাগরিকদের সম্মানের সাথে স্বীকৃতি দিয়ে সেদেশে ফিরিয়ে নিয়ে যেতে ব্যবস্থা গ্রহণ করবেন। আশা করি কূটনৈতিক তৎপরতা এবং আলাপ-আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গা সংকটের অবসান হবে। ”

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ ও চিকিৎসা ক্যাম্প পরিদর্শনকালে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরভাসানচররোহিঙ্গাসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT