চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাপ্রধান সম্পর্কে ডা. জাফরুল্লাহর বক্তব্য অসত্য: আইএসপিআর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন অসত্য বক্তব্য’ বলে উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযােগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ‘‘গত ৯ অক্টোবর সময় টেলিভিশন-এ রাত ১০টায় প্রচারিত টকশাে ‘সম্পাদকীয়’ চলাকালীন ডা. জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র নিমােক্ত বক্তব্য প্রদান করেন:

“…দেখেন আরজেএস গ্রেনেড, আমি জানি না সময়টি মিলে কি না- আমাদের বর্তমান চিফ অব আর্মি আজিজ সাহেব চট্টগ্রামের কমান্ড্যান্ট ছিলেন, জিওসি ছিলেন, কমান্ড্যান্ট ছিলেন। তার ওখান থেকে একটা ব্যাপক সংখ্যক সমরাস্ত্র, গােলাগুলি চুরি হয়ে গেছিল, হারিয়ে গেছিল, বিক্রি হয়ে গেছিল এবং এজন্য একটা কোর্ট মার্শালও হয়েছিল, আজিজের নামে, জেনারেল আজিজের নামে কোর্ট মার্শালও হয়েছিল। আজকে উনি…, কিন্ত উনার কেন এসেছে, উনি হলেন ওভারঅল, উনি নিশ্চয়ই এখন তাে ওখান থেকে এবং আমরা আরাে দেখছি মিরপুরে সম্প্রতি কয়েক বাক্স পুকুরের মধ্যে পাওয়া গেছে, এ সবগুলি আমাদের ব্যর্থতা…”

ডা. জাফরউল্লাহর এ বক্তব্য তুলে ধরে আইএসপিআর বলেছে, ‘বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য ছিল একটি দায়িত্বজ্ঞানহীন অসত্য বক্তব্য। কারণ বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চাকরি জীবনে কখনােই চট্টগ্রামের জিওসি বা কমান্ড্যান্ট হিসেবে নিয়ােজিত ছিলেন না।’

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বর্তমান সেনাপ্রধান সেপ্টেম্বর, ২০১০ থেকে জুন, ২০১১ পর্যন্ত কুমিল্লায় ৩৩ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, জুন, ২০১১ থেকে মে, ২০১২ পর্যন্ত ঢাকায় মিরপুরে ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার এবং মে, ২০১২ থেকে ডিসেম্বর, ২০১২ পর্যন্ত কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।’

এই সময়ের মধ্যে চট্টগ্রাম বা কুমিল্লা সেনানিবাসে কোনো সমরাস্ত্র বা গােলাবারুদ চুরি বা হারানাের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে আইএসপিআর নিশ্চিত করেছে, দীর্ঘ সামরিক চাকরি জীবনে কখনােই তিনি কোর্ট মার্শালের সম্মুখীন হননি।

পিএসসি পরিচালক লে. কর্নেল আলমগীর কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয় ‘চাকুরিরত একজন সেনাবাহিনী প্রধান সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতাে একজন বিশিষ্ট ব্যক্তির এরূপ দায়িত্বজ্ঞানহীন অসত্য বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণােদিত যা সেনাবাহিনী প্রধানসহ সেনাবাহিনীর মতাে রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানকে জনসম্মুখে হেয় করার হীন অপচেষ্টা মর্মে স্পষ্টত প্রতীয়মান।’

ডা. জাফরুল্লাহর এ বক্তব্য শুধু সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদের সুনাম ও সামাজিক অবস্থানকেই ক্ষুণ্ন করেনি, বরং তা সেনাবাহিনী প্রধানের পদকে চরমভাবে হেয় করেছে বলে মন্তব্য করেছে আইএসপিআর। এটি ‘প্রকারান্তরে চাকুরিরত সেনাবাহিনীর সকল সদস্যকে বিভ্রান্ত করছে এবং তাদের মনােবলের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।’

আইএসপিআরের অভিযোগ, এ ধরনের অপপ্রচার সেনাবাহিনীর মতাে সুশৃংখল বাহিনীর সংহতি ও একতাকে ক্ষতিগ্রস্ত করছে, যা অনাকাঙ্ক্ষিত।

ট্যাগ: আইএসপিআরডা. জাফরউল্লাহ চৌধুরীসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিঙ্গাপুরে ফরিদুর রেজা সাগরের স্বাস্থ্য পরীক্ষা

পরবর্তী

ফুটবল মাঠেও বোল্ট ‘বিদ্যুৎ’

পরবর্তী

ফুটবল মাঠেও বোল্ট ‘বিদ্যুৎ’

খাশোগি হত্যার অভিযোগ ভিত্তিহীন: সৌদি আরব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT