বাংলাদেশ

সেনানিবাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনানিবাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা সেনানিবাসে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে সেনানিবাসের শহীদ মোস্তফা কামাল লাইনে সৈনিকদের জন্য নব নির্মিত ‘নিসর্গ’ আবাসিক এলাকার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরপর ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নবনির্মিত আধুনিক অফিস ও সৈনিক লাইন, অফিসার, জেসিও ও সৈনিকদের জন্য নয়নাভিরাম আবাসিক এলাকা ‘নির্ঝর’ এর উদ্বোধন করেন তিনি।

সেনাপরিবার কল্যাণ সমিতির প্রধান কার্যালয় ‘সূর্যকণ্যা’ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনাপ্রধানসহ তিনবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, সাবেক সেনাপ্রধানসহ সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী সেনানিবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…