চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি হল না সাকিবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক বাইরে পিচ করা বল টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। নাগালের বাইরের অফস্পিনে সুইপ করতে গেলেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির সুযোগ হেলায় হারালেন বাংলাদেশ অধিনায়ক। ব্যক্তিগত ৮৭ রানে অ্যান্ডি ম্যাকব্রিনেকে উপহার হিসেবে দিলেন নিজের মূল্যবান উইকেট।

১৫৯ রানে চতুর্থ উইকেট জুটি ভাঙল অবশেষে। ৪ উইকেট হারিয়ে দুইশ পেরিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকরা পেয়েছে লিড।

লাল বলে সাকিব সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৭ সালে, কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। ২৯ ইনিংস পর সাকিবের ব্যাট খুঁজে নিচ্ছিল সেঞ্চুরি। তবে পূর্ণতা পেল না। ৯৪ বলে ১৪ চারে ৮৭ রানে থামলেন বাঁহাতি ব্যাটার।

Banglabid

মাঝেও তিনবার আশির ঘরে আউট হয়েছে সাকিব। আক্ষেপ আরও বাড়ল এবার। আশা জাগিয়েছেন মুশফিক। ৭৫ রানে অপরাজিত তিনি।

মঙ্গলবার ম্যাচের প্রথমদিনে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ২১৪ রানে। ৪০ রানে বাংলাদেশের ৩ উইকেট তুলে লড়াইয়ের আভাস দিয়েছিল সফরকারী দল। সাকিব-মুশফিকের আগ্রাসনে ব্যাকফুটে অতিথিরা।

দিনের তৃতীয় ওভারে ‍মুমিনুল হকের উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সাকিব ও মুশির প্রতিরোধ স্বস্তি ফিরিয়ে টাইগারদের নিয়ে গেছে শক্ত অবস্থানে।

Reneta

ম্যাচের প্রথমদিন আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ২ উইকেটে ৩৪ রান তোলে বাংলাদেশ। তামিম ইকবাল আউট হওয়ার পর শেষ হয় প্রথমদিনের খেলা।

দ্বিতীয় দিনের সকালে মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হন মুমিনুল হক। তিনি ৩৪ বলে ১৭ রান করেন ৪টি চারের সাহায্যে। ৪০ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখান সাকিব-মুশফিক। প্রথম সেশনে ২৭ ওভারে ১৩৬ রান তোলে বাংলাদেশ। ওভার প্রতি রান তোলার গড় পাঁচেরও বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুরলিড স্পোর্টসসাকিব আল হাসানসেঞ্চুরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালয়ানা দাঙ্গা: সনাতন ধর্মাবলম্বী ৪১ আসামী মুক্ত, মুসলিম ভুক্তভোগীরা হতাশ

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৮৭

পরবর্তী
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৮৭. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৮৭

টিকটক অ্যাপের স্ক্রিনশট, ল্যাপটপের কীবোর্ডের উপর স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় সরকারি ফোনে টিকটক নিষিদ্ধ

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT