চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি জুটিতে প্রতিরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ২৮, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জুটির সেঞ্চুরি পার করে নিজের সেঞ্চুরির সম্ভাবনা জলে ঢেলে দারুণ প্রতিরোধের শেষ টেনেছেন লিটন দাস। ফেরার আগে মুশফিকুর রহিমের সঙ্গে ১২০ রান যোগ করেছেন।

বাংলাদেশ- ১৮৫/৪ (৩৫)

ওপেনিংয়ে নামা লিটন ৪৯ রানের জুটিসঙ্গ পান সৌম্য সরকারের থেকে। বাঁহাতি সৌম্য ২৯ বলে ২৫ করে ফেরেন। দলীয় সংগ্রহ একই রেখে রানের খাতা খোলার আগেই ফেরেন সাকিব আল হাসান।

সেখান থেকেই লিটন ও মুশফিকের প্রতিরোধ। ৭৩ রানে থাকার সময় বেরিয়ে মারতে যেয়ে ধোনির ডালভাত স্টাম্পিংয়ের শিকার হয়ে লিটন ফিরলে আর এগোয়নি দৃষ্টিনন্দন জুটিটি।

পরপরই ফিফটি পার করা মুশফিককে রেখে রানের খাতা না খুলে সাজঘরে হাঁটা দেন মোহাম্মদ মিঠুনও। দু-দুবার জোড়া ধাক্কার রেশ নিয়ে ভারতের ছুঁড়ে দেয়া ৩৬০ রানের লক্ষ্যের পেছনে ছুটছে বাংলাদেশ।

এদিন ২২ ওভার পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানদের আটকে রেখে শেষপর্যন্ত লাগাম হাতছাড়া করে মাশরাফীর দল। কার্ডিফের মেঘলা আকাশে ভারত রানের বৃষ্টি ঝরিয়েছে লোকেশ রাহুল (১০৮) ও মহেন্দ্র সিং ধোনির (১১৩) সেঞ্চুরিতে।

Reneta

বিশ্বকাপের আগে কার্ডিফে শেষ প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির দল তোলে ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রান।

সাকিব আল হাসান ও রুবেল হোসেন নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাব্বির রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯মুশফিকলিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT