চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির দিনে মালিঙ্গার ৪ বলে ৪ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দারুণ এক রেকর্ডে নাম লিখেছিলেন লাসিথ মালিঙ্গা। শহিদ আফ্রিদিকে টপকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে শীর্ষ উইকেট শিকারি হয়েছিলেন। সিরিজের শেষ ম্যাচে করে ফেললেন উইকেটের সেঞ্চুরি, ইয়র্কার মাস্টার লঙ্কান পেসার সঙ্গে টানা ৪ বলে ৪ উইকেট নেয়ার কীর্তিও গড়েছেন।

ওয়ানডেতে একমাত্র বোলার হিসেবে ৪ বলে ৪ উইকেট নেয়ার রেকর্ডও কেবল মালিঙ্গারই।

পাল্লেকেলেতে শুক্রবার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষটিতে নিজের দ্বিতীয় ওভারের শেষ ৪ বলে ৪ উইকেট নেন মালিঙ্গা। সবকটি বলই ছিল ইয়র্কার। যার প্রথম উইকেটটি তাকে এনে দিয়েছে সেঞ্চুরির স্বাদ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম বোলার হিসেবে একশ উইকেটের ক্লাব খুলেছেন ৩৬ বছর বয়সী পেসার।

এদিন কলিন মুনরোকে বোল্ড করে শুরু। পরের বলে হামিশ রাদারফোর্ডকে করেন এলবিডব্লিউ। অবশ্য রিভিউ নিতে হয়েছিল, তাতে মিলেছে সফলতা। ওভারের পঞ্চম বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে আরেকটি ইয়র্কারে বোল্ড করেন। হয়ে যায় হ্যাটট্রিক। আর তার পরের বলে রস টেলর এলবির ফাঁদে। হয়ে যায় ৪ বলে ৪ উইকেট।

পরের ওভারে টিম সেইফার্টকে গুনাথিলাকার ক্যাচ বানিয়ে টি-টুয়েন্টিতে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পূর্ণ করেন মালিঙ্গা। ৪ ওভারে মাত্র ৬ রানে ৫ উইকেট, তার ক্যারিয়ারসেরা। এই ফরম্যাটে ১০৪ উইকেট এখন তার। আর দ্বিতীয় হ্যাটট্রিক। ২০১৭ সালে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন প্রথম হ্যাটট্রিকটি।

ওয়ানডেতে সর্বোচ্চ তিন হ্যাটট্রিকের মালিক মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে আগে যখন ৪ বলে ৪ উইকেট নিয়েছেন, সেটি ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে। সেবার দুই ওভার মিলিয়ে কীর্তিটি গড়েছিলেন। এক ওভারের শেষ দুই বলে, আর পরের ওভারের প্রথম দুই বলে।

Reneta

দারুণ রেকর্ডের দিনে অবশ্য ৩৭ রানে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে শ্রীলঙ্কা। শুরুতে ৮ উইকেটে ১২৫ রান তুলেছিল স্বাগতিকরা, পরে ১৬ ওভারে ৮৮ রানে গুটিয়ে দিয়েছে সিরিজের প্রথম দুই ম্যাচে জেতা কিউইদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মালিঙ্গালিড স্পোর্টসশ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT