চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির কাছে তামিম, বাংলাদেশের দারুণ সেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ১৭, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা আর নিখুঁত ব্যাটিংয়ের প্রদর্শনীতে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরির পথে হাঁটছেন তামিম ইকবাল। ৮৯ রানে অপরাজিত থেকে শেষ করেছেন চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা।

তামিমের ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসান জয় ফিফটি পেরিয়ে অপরাজিত আছেন ৫৮ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১৫৭ রান।

আগেরদিন ৭৬ রানের সঙ্গে যোগ হয়েছে ৮১। তামিম করছেন অসাধারণ ব্যাটিং। বোলারদের কোনো সুযোগই দেননি। জয় দু’বার জীবন পেয়েছেন। একবার কাভারে ক্যাচ দিয়ে বেঁচেছেন, আরেকবার বাউন্ডারি লাইনে।

ওপেনিং জুটিতে নড়বড়ে অবস্থা চলছিল বহুদিন ধরে। উদ্বোধনী ব্যাটারদের দুর্দশা কাটল চট্টগ্রাম টেস্টে। ৫ বছর পর টেস্টে শতরানের উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ।

সবশেষ ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষেই গলে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম ও সৌম্য সরকার। ৬১ ইনিংস পর একই প্রতিপক্ষের সঙ্গে খরা কাটাল বাংলাদেশ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে তৃতীয় দিনের প্রথম সেশন শেষ করছে বাংলাদেশ। সফরকারীদের চারশর কাছে নেন অ্যাঞ্জেলো ম্যাথুজ, ১৯৯ রানে থামেন তিনি।

ট্যাগ: জয়তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হালদা নদীতে ডিম ছাড়ছে মাছ

পরবর্তী

মারিওপোলের অবরুদ্ধ কারখানা থেকে আহত ইউক্রেন সৈন্যদের উদ্ধার

পরবর্তী
অভিযানে আহত ইউক্রেন সৈন্যদের উদ্ধার করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মারিওপোলের অবরুদ্ধ কারখানা থেকে আহত ইউক্রেন সৈন্যদের উদ্ধার

কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন, পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন আজ

সর্বশেষ

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT