রণবীর-আলিয়ার বিয়ে এখন আলোচনায়। ১৪ই এপ্রিল সাতপাকে বাঁধা পড়বেন তারা। তার আগে আলিয়াকে বরণ করে নিতে সাজানো হচ্ছে রণবীরের বাড়ি।
রবিবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে রণবীরের বাড়ি সাজানোর প্রস্তুতির ছবি। এখনও বাড়ির বাইরের অংশ ঢেকে রাখা হয়েছে। কিন্তু ভেতরে আলোকসজ্জার প্রস্তুতি চলতে দেখা গেছে। তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন কর্মীরা। রবিবার ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে সেই ছবি।
শোনা যাচ্ছে রণবীর-আলিয়ার বিয়েতে মাত্র ৪৫ থেকে ৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। মূলত দুই পরিবার ও কাছের বন্ধুরাই আমন্ত্রিত এই বিয়ের অনুষ্ঠানে। পরিচালক করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় নিশ্চিতভাবেই থাকবেন এই বিয়েতে।
গেছে, বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গায় সাজবেন আলিয়া। রণবীর সাজবেন মণীশ মালহোত্রার পোশাকে। বিয়ের থিম রঙ প্যাস্টেল। অতিথিদের জন্য থাকছে এলাহি খাবারের বন্দোবস্ত। কাশ্মিরী, দিল্লির স্পেশ্যাল চাট থেকে লখনউ স্পেশ্যাল কাবাব, বিরিয়ানি-সবই থাকবে বিয়েতে।









