চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই রোহিতেই কলকাতার পরাজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

আবারও সেই রোহিত শর্মার ব্যাটেই ম্যাচের ফলাফল নির্ধারিত হলো। তার অপরাজিত ৬৮ রানের অসাধারণ দৃষ্টিনন্দন ইনিংসে কলকাতাকে আইপিএলের নবম আসরে দ্বিতীয়বারের মতো পরাজয়ের স্বাদ দিলো মুম্বাই। কাইরন পোলার্ডও ১৭ বলে ৫১ রানের অতিমানবীয় ইনিংসে কলকাতার হার ত্বরান্বিত করেন। আম্বাতি রাইডু ২০ বলে ৩২ রান করেন।

এর আগে ইডেনের ম্যাচটিতেও রোহিতের ৫৪ বলে ৮৪ রানের তান্ডবে গম্ভীরদের ছুড়ে দেয়া ১৮৭ রানের লক্ষ্যে ৫ বলে আগেই পৌছে যায় মুম্বাই। আর আজকের ম্যাচটিতেও ৮টি চার ও ২টি ছয়ে সাজানো রোহিতের ৪৯ বলের আগ্রাসি ইনিংসটি দুই ওভার বাকি থাকতেই দলকে জয় এনে দেয়।

ব্যাটিংয়ে বিবর্ণ সাকিব চার ওভার বল করে একটি উইকেট লাভ করেন। রান আটকাতেও ব্যর্থ হন তিনি। ৭.৫০ ইকোনোমিতে ৩০ রান দেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান করে মুম্বাই।

কলকাতার পক্ষে সুনিল নারিন ২টি উইকেট এবং সাকিব ও উমেশ যাদব একটি করে উইকেট লাভ করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীরের অনবদ্য ৫৯ রান এবং রবিন উথাপ্পার ৩৬ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রানের বড় সংগ্রহ পায়। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে মাত্র ৬ রান করেই আউট হন সাকিব আল হাসান।

কলকাতার শুরুটা ছিলো দুর্দান্ত। ৭.৪ ওভারে ৬৯ রান করে গৌতম-রবিন জুটি। এছাড়াও এন্ড্রু রাসেলের ২২ ও সুরিয়াকুমার যাদবের ২১ রানের ছোট দুটি ইনিংস পুঁজি বড় করার রসদ দেয়।

মুম্বাইয়ের টিম সাউদি দুইটি এবং মিচেল ম্যাকলেহান, হরভজন সিং ও হার্দিক পান্ডে একটি করে উইকেট লাভ করেন।

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী-কেরি ফোনালাপে পাল্টাপাল্টি উদ্বেগ

পরবর্তী

এক যুগ পর গৈদারটেকে পরিচ্ছন্ন রাস্তা

পরবর্তী

এক যুগ পর গৈদারটেকে পরিচ্ছন্ন রাস্তা

একজন জাকিরের গল্প

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT