চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই বিজ্ঞানীর বই প্রকাশের দায়িত্ব নিলো নগদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A
পরমাণু বিজ্ঞানীর বই-নগদ

তার বয়স ৮৬ বছর। কাঁধে ব্যাগ, ব্যাগের ভেতর নিজের লেখা বই। ২০ বছর ধরে অমর একুশে বইমেলায় হেঁটে হেঁটে সেই বই ফেরি করছেন তিনি। ব্যক্তিগত জীবন বর্ণিল হলেও পোশাক আর চলাফেরায় সাধারণ মানুষটি হচ্ছেন ড. ফয়জুর রহমান আল সিদ্দিক।

প্রবীণ পরমাণু বিজ্ঞানী ফয়জুর রহমানের লেখা বইয়ের নাম ‘বাঙালির জয়, বাঙালির ব্যর্থতা’। বইটি ছাপানোর যে খরচ, তিন শুধু সেই টাকা নিয়ে বইটি বিক্রি করছিলেন। হেঁটে হেঁটে বই ফেরি করার বিষয়ে ড. ফয়জুর রহমান আল সিদ্দিক বলেন, ‘২০ বছর আগে প্রথম প্রকাশের পর বইটি নিয়ে আর কেউ আগ্রহ প্রকাশ করেনি। কেউ প্রকাশ না করলেও ফটোকপি করে বইটি নিজেই পাঠকের হাতে পৌঁছানোর চেষ্টা করেছি।’

এ নিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়েছে। এবার সেই বইটি প্রকাশের বিষয়ে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক।

সোমবার রাতে বনানীতে ড. ফয়জুর রহমানের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা করে বইটি প্রকাশের অনুমতি নেন তিনি। পরে প্রকাশনা প্রতিষ্ঠান বাংলা প্রকাশের সাথে তাকে পরিচয় করিয়ে দেন তানভীর আহমেদ।

বইটি প্রকাশের বিষয়ে বাংলা প্রকাশের ব্যবস্থাপনা পরিচালক এম শরীফুল আলম বলেন, ‘বিভিন্ন মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানতে পারি। বইটি দেখার পর মনে হলো এটি আরও বড় পরিসরে পাঠকের কাছে পৌঁছে দেয়া সম্ভব। আর এই উদ্যোগ নিয়েছেন নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে বইটি প্রকাশ করতে পারব।’পরমাণু বিজ্ঞানীর বই-নগদ

‘বাঙালির জয়, বাঙালির ব্যর্থতা’ বইটিতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছেন ড. ফয়জুর রহমান। ‘বাঙালির দাস মনোবৃত্তি’, ‘রোগের নাম পাকিফিলিয়া’, ‘আমাদের সমাজ ও সংস্কৃতিতে অজ্ঞতার প্রকোপ’ – এমন ১৬টি অনুচ্ছেদে বইটি বিন্যস্ত করেছেন তিনি।

Reneta

১৯৩৪ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চরমধুচারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ড. ফয়জুর রহমান আল সিদ্দিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করেন। এরপর থিসিস গ্রুপে এমএসসি ডিগ্রি লাভ করে পোস্ট এমএসসি গবেষণায় অংশগ্রহণ করেন।

ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ইরানের তেহরান নিউক্লিয় বিজ্ঞান ইন্সটিটিউট থেকে পোস্ট এমএসসি গবেষণা করে তিনি সুইজারল্যান্ডের ফেডারেল নিউক্লিয়ার ইন্সটিটিউট থেকে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে বইমেলা ২০২০
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT