চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেন প্রত্যাহার নয়: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

নড়াইলের কালিয়ার এনামুল হত্যা মামলার প্রধান আসামিকে বাদ দিয়ে অভিযোগ গঠন করা জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদের বিচারিক ক্ষমতা কেন প্রত্যহার করা হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ওই বিচারককে এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

সেই সঙ্গে প্রধান আসামিকে অব্যাহতি দিয়ে দেওয়া আদেশটি স্থগিত করে ওই আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এনামুল হত্যা মামলার বাদি নাজমুল হুদার করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আদালতে আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী আবদুল আলীম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান ও সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

মামালার বিবরণে জানা যায়, নড়াইলের কালিয়ার চণ্ডিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি এনামুল নামের এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

Reneta

ঘটনার পর মল্লিক মাঝহারুল ইসলাম ওরফে মাঝাসহ ৬৮ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই নাজমুল হুদা কালিয়া থানায় মামলা করেন। ওই মামলায় চলতি বছরের ১০ জুন নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আব্দুল আহাদ মামলার প্রধান আসামি মাঝারকে অব্যাহতি দিয়ে অভিযোগ গঠন করেন।

এরপর অব্যাহতির ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন নিহত এনামুলের ভাই নাজমুল হুদা। সে আবেদনের ওপর শুনানি নিয়ে হাইকোর্ট আজ আদেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচারকবিচারিক ক্ষমতাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT