চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই প্রলয় ঘণ্টা যেন বেজে না উঠে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৫১ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A

উচ্চ আদালতে অনিয়ম ও দুর্নীতির যেসব গুরুতর অভিযোগ অ্যাটর্নি জেনারেল এনেছেন তা সমর্থন করে আইনমন্ত্রী আনিসুল হক এবার প্রধান বিচারপতিকে সেসব ‘দুর্নীতি’ তদন্তে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। নতুন প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টে সৌজন্য সাক্ষাতের পর সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে আইনমন্ত্রী বলেন: ‘অ্যাটর্নি জেনারেল সেদিন সংবর্ধনার সময় আদালতে অনিয়ম ও দুর্নীতির কথা বলেছেন। অনেক জ্যেষ্ঠ আইনজীবী সেটার সঙ্গে একমত পোষণ করেছেন। আমার বিশ্বাস যে বিচার বিভাগকে পরিচ্ছন্ন করতে আরো যেসব জায়গায় আপনার পদক্ষেপ নেওয়া উচিৎ, প্রধান বিচাপতি তা নেবেন।’ আমরাও মনে করি, আদালতে যদি এরকম কোন অনিয়ম হয়ে থাকে প্রধান বিচারপতি সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাটর্নি জেনারেলের গুরুতর অভিযোগ ছিল: ‘বিশেষ বিশেষ কিছু কোর্ট বিশেষ বিশেষ আইনজীবীর কোর্ট হয়ে গেছে। বিচারপ্রার্থী ব্যক্তিগণ অনেকে জেনে গেছেন, কোন কোর্টে কাকে নিয়ে গেলে মামলা জেতা যাবে। এটাতো ন্যায় বিচারের সম্পূর্ণ পরিপন্থী। অনেকেই ছুটছেন বিচারপতিদের সন্তান, স্ত্রী যারা আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন তাদের দিকে এই চিন্তা করে যে, এদেরকে নিয়ে গেলে হয়তো মামলায় জেতা যাবে।’ অ্যাটর্নি জেনারেলের এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে বিচার ব্যবস্থা কীভাবে চলছে তা কল্পনাও করা যায় না। শিগগিরই এসব অভিযোগ তদন্ত করতে হবে। অ্যাটর্নি জেনারেলের এমন বক্তব্যের পর সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তির বিষয়ে আমরা শঙ্কিত। প্রধান বিচারপতি এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করি। তবে তিনি এবং অন্যান্য বিচারপতিগণ নিজেদের শপথ অনুযায়ী যে কোন বিষয়ে অনুরাগ এবং বিরাগের বশবর্তী হবেন না বলেই আমাদের বিশ্বাস। অবশ্য দায়িত্ব গ্রহণের পর এসব বিষয়ে কোন ছাড় দেবেন না বলে ইতোমধ্যে জানিয়েছেন প্রধান বিচারপতি। আমরা তার কথায় আশ্বস্ত হতে চাই। পাশাপাশি এসব অভিযোগ যেন আবার বিচার বিভাগকে কৌশলগত কোন চাপে না রাখে সেই বিষয়টিও নির্বাহী বিভাগকে নিশ্চিত করতে হবে।সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন এক সময় বিচার বিভাগে মহাপ্রলয় ঘটে যাওয়ার আশঙ্কা করেছিলেন। সেই প্রলয় যেন ঘটে না যায় সে বিষয়ে সকল পক্ষকেই সংযত এবং সতর্ক থাকতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের সংখ্যা বাড়ছেই: রিজভী

পরবর্তী

পানি দিয়ে ওয়েল্ডিং মেশিন বানিয়ে দেখালেন নোয়াখালীর নান্না

পরবর্তী

পানি দিয়ে ওয়েল্ডিং মেশিন বানিয়ে দেখালেন নোয়াখালীর নান্না

রূপালী ব্যাংক

এবার রূপালী ব্যাংকে কেলেঙ্কারি

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT