চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের সংখ্যা বাড়ছেই: রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের সংখ্যা বেড়েই চলেছে। দুপুরে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কয়েকদিনে বিএনপির ১১ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আর বিকেলের মধ্যে তা বেড়ে ১২ শ এর কাছাকাছি চওেল গেছে বলে দাবি করেন রিজভী।

মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, আগামী ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট মামলার রায়কে কেন্দ্র করে এ পর্যন্ত সারাদেশে প্রায় ১২শ’র কাছাকাছি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
অন্যায়ভাবে যে সকল নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট, ভিত্তিহীন, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জন্য আবারো জোর দাবি জানাচ্ছি। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলায় যে সকল নেতাকর্মী আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি।

রিজভী সাংবাদিকদের বলেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই-“সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পীঠে, পাথরে, দেয়ালে-দেয়ালে বেজে উঠেছে এক দুর্বার উচ্চারণ,এক প্রত্যয়ের তপ্ত শংখধ্বনী “আমার নেত্রী, আমার মা, বন্দী হতে দেবো না”।

এসময় তিনি তখন পর্যন্ত গ্রেফতারকৃত নেতাকর্মীদের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বলেন:
পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনোয়ার হোসেন শামীম, পাবনা সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রিহানুল ইসলাম বুলাল এবং পাবনা বেড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন হোসেন গ্রেফতার।

ফেনীর ছাগলনাইয়া পৌর যুবদলের সহ-সভাপতি মো: আব্দুর রৌফ, পৌর বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আবিদুল হক এবং শুভপুর ইউনিয়ন যুবদলের নেতা আব্দুল করিম গ্রেফতার।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরজেদ, জেলা তাঁতী দলের সহ-সভাপতি নাসির এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ গ্রেফতার।
ভোলা জেলার দৌলতখান পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক কমিশনার সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র জাকির হোসেন বাবু গ্রেফতার।
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ পাইকপড়া উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, ফরিদগঞ্জ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোক্তার মিয়াজী, রূপসা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল ইমন সবুজ, গোবিন্দপুর উত্তর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আখের খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাউছার হোসেন রুবেল, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি নেতা মাইনুল ইসলাম বিলাস, বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবদলের নেতা রিপন, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মমিন, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন নান্নু, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা জাকির মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

Reneta

নেত্রকোনা কেন্দুয়া উপজেলা বিএনপি’র সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আব্দুল হালেক, পাইকুরা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম, চান মিয়া, আটপাড়া উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক ইমরুল হাসান, থানা বিএনপি নেতা বজলুর রহমান গ্রেফতার। এছাড়া কেন্দুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক হিলালীর বাসায় তল্লাশীর নামে পুলিশী তাণ্ডব এবং বাসার লোকজনের সাথে অশালীন আচরণ করেছে পুলিশ। কেন্দুয়া পৌর বিএনপি’র সভাপতির বাসাতেও একই ধরনের তাণ্ডব চালিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ জেলাধীন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বিল্টু, দৌলতপুর উপজেলা বিএনপি নেতা মো: বকুল হোসেন, ঘিওর উপজেলা যুবদল নেতা মো: মামুন, হারুনার রশীদ হারু, শহীদুল ইসলাম টিপু, মানিকগঞ্জ জেলা যুবদল নেতা রুস্তম উদ্দিন ভূঁইয়া বাবু, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, সিংগাইর উপজেলা যুবদল নেতা মো: মামুন এবং সাটুরিয়া উপজেলা ছাত্রদল নেতা সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়া জেলাধীন আদমদীঘি থানা সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও দুইবারের সাবেক মেয়র মো: কামরুল ইসলামকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: নুরুল এর ছোট ভাই জেলা যুবদল নেতা হাফিজুল ইসলাম রাজু এবং বিসম্ভরপুর উপজেলা যুবদল নেতা নাসির উদ্দিন গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা ও চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান এর ছেলে রাসেল, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি নেতা আব্দুল আলী নান্টু মাতব্বর, যুবদল নেতা কামাল হোসেন গ্রেফতার। লৌহজং জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ওমর ফারুক এবং শাহরিয়ার হোসেন তন্ময় এর বাসায় তল্লাশীর নামে তাণ্ডব চালিয়েছে পুলিশ।

জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার ইউনিয়ন বিএনপি নেতা আবুল হোসেন, সানোয়ার হোসেন এবং মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ফরিদসহ ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সুনামগঞ্জ জেলাধীন সদর উপজেলা বিএনপি নেতা আমিরুল ইসলামসহ তিন জন নেতাকর্মী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সদর থানা যুবদলের সদস্য সচিব বুলবুল আহমেদ মুসা, ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এবং জেলা বিএনপি’র সহ-সম্পাদক আব্দুর রৌফ গ্রেফতার।
পাবনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা গ্রেফতার

মাদারীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহান্দার আলী ও সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জামিলুর রহমান মিঠু গ্রেফতার।
মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা যুবদল সভাপতি মুক্তার হোসেনের বাড়ী তল্লাশি চালিয়ে তছনছ করেছে পুলিশ।
বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু এবং কচুয়া উপজেলাধীন গোপালপুর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি শিকদার আতিয়ার রহমানসহ সমগ্র জেলায় অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেফতারবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT