চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই পাইবাসই মাশরাফী-সাকিবদের কোচ?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:০৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

হাথুরুসিংহে পদত্যাগ করায় বাংলাদেশ দলের হেড কোচের পদ এখন শূন্য। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। পছন্দের তালিকায় থাকা তিন কোচের সঙ্গে সামনাসামনি আলোচনা করতে ডাকাও হয়েছে। তাদের একজন রিচার্ড পাইবাস। বিসিবির সঙ্গে সাক্ষাত করতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসছেন ৫৩ বছর বয়সী সাউথ আফ্রিকান কোচ।

বুধবার সকাল ১১টায় বিসিবি কার্যালয়ে আলোচনায় বসবেন পাইবাস। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, সুবিধামতো সময়ে আসবেন তালিকায় থাকা বাকি কোচরাও। বাকিরা কারা, তাদের নাম অবশ্য গোপনই রাখলেন তিনি।

বিসিবি কার্যালয়ে পাইবাস প্রসঙ্গে জালাল ইউনুস জানালেন, ‘হেড কোচের জন্য খোঁজাখুঁজি শুরু করেছি। আমাদের সংক্ষিপ্ত তালিকায় যারা আছে, তারা এসে সাক্ষাতকার দেবে। প্রথম আসছে পাইবাস। তার সঙ্গে আলোচনা হবে। তালিকায় আরও দুই-একজন আছে। তাদের সুবিধামতো সময়ে সাক্ষাতকার দিয়ে যাবে। তারা কোথাও না কোথাও চাকরি করছে।’

Banglabid

বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার চ্যালেঞ্জ নেবে, আবার দীর্ঘমেয়াদি চুক্তিতে সম্মত হবে এমন কাউকেই চাইছে বাসিবি। দ্রুততম সময়ের মধ্যে কোচ নিয়োগের আশা করা হলেও অবশ্য জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশ কোচ পাবেই- এমন নিশ্চয়তা দিচ্ছেন না জালাল ইউনুস।

‘হাই-প্রোফাইল কোচ পাওয়া খুব কঠিন। আমরা এমন কোচ চাচ্ছি, যিনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার চ্যালেঞ্জ নেবে। পাইবাস পাকিস্তান, সাউথ আফ্রিকায় কাজ করেছে। এখনই কোচ হতে যাচ্ছে ব্যাপারটা তেমন নয়। টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কতটুকু সময় দেবে, স্থায়ীভাবে থাকতে পারবে কিনা; অনেক ব্যাপার আছে হেড কোচ হওয়ার জন্য। সবকিছু মিললেই কেবল সম্ভব।’

সেসব দিক ভাবলে অবশ্য পাইবাসই এগিয়ে থাকছেন। তিনি বর্তমানে কোন দলের সঙ্গে কাজ করছেন না। আগে বাংলাদেশেও কাজ করে গেছেন। ২০১২ সালে স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হয়েছিলেন। বিসিবির সঙ্গে তিক্ততায় দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে পারেননি সেসময়। অনুশীলনে খেলোয়াড়দের স্বাস্থ্যসম্মত খাবার না দেয়ার অভিযোগও তুলেছিলেন পাইবাস। বিসিবির কাছে যে ধরনের সহায়তা আশা করেছিল, সেসময় মেলেনি সেগুলোও। পরে সাড়ে চার মাসের মধ্যেই বাংলাদেশ-অধ্যায় শেষ হয়ে যায় তার।

Reneta

সেই অধ্যায় পেছনে ফেলে পাইবাস আবারও বাংলাদেশের হেড কোচ হতে চাইলে তাকে সাদরে গ্রহণ করা উচিত বলেই মনে করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জানালেন, ‘পাইবাস অবশ্যই উঁচুমানের কোচ। ওয়েস্ট ইন্ডিজ দল তার সময়ে সাফল্য দেখেছে। পাকিস্তানে কাজ করেছে, বাংলাদেশেও কিছুদিন ছিল। নিঃসন্দেহে অভিজ্ঞ ও যোগ্য একজন কোচ। তাকে পেলে আমার মনে হয় উপকৃতই হবো। পাইবাসের চেয়ে ভাল বিকল্প বর্তমানে অ্যাভেইলেবলও নেই। বনিবনা হলে চুক্তিটা বিশ্বকাপ পর্যন্তই হওয়া উচিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ দলের কোচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সকল অভিযোগ প্রত্যাখ্যান করে আদালতে যা বললেন খালেদা জিয়া

পরবর্তী

আদালতের পর ডাক্তারদের কাঠগড়ায় দূষণের দিল্লি

পরবর্তী

আদালতের পর ডাক্তারদের কাঠগড়ায় দূষণের দিল্লি

কাপুর ফ্যামিলির শেষ ছবিতে শশী কাপুর

সর্বশেষ

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT