চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকল অভিযোগ প্রত্যাখ্যান করে আদালতে যা বললেন খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বকশিবাজারের বিশেষ আদালতে উপস্থিত হয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

খালেদা জিয়া বলেন: আমি এই ট্রাস্টের তহবিল সংগ্রহ, বন্টন এবং কোন রকম ব্যাংকিং লেনদেনের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলাম না। কাজেই এর মাধ্যমে নিজের লাভবান হওয়ার কিংবা অন্য কাউকে লাভবান করার কোন প্রশ্নই উঠতে পারে না। বিএনপি সরকার একজন বিচারপতির নেতৃত্বে স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন প্রণয়ন করে বলেও দাবি করেন তিনি।

Banglabid

খালেদা জিয়া বলেন: আমি আরও উল্লেখ করতে চাই যে, এই সাক্ষী হারুন অর রশীদকে কমিশনের সেটআপে অন্তর্ভূক্ত না করায় পরবর্তীতে আমার বিরুদ্ধে মামলা করা এবং সাক্ষ্য দেয়ার জন্য তাকে আবার কমিশনে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি বলেন: আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পক্ষ বিশেষ করে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের কতিপয় সদস্য প্রায়ই আমাকে জড়িয়ে জনসম্মুখে মিথ্যা বক্তব্য প্রচার করে।

‘আমি জিয়া অরফানেজ ট্রাস্টের অনুকূলে কখনো কোন অর্থ নেইনি। সাক্ষী হারুণ অর রশীদ একজন অনুসন্ধানকারী ও তদন্তকারী কর্মকর্তা হিসাবে কোন দালিলিক প্রমাণ ছাড়া আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে এইরূপ মনগড়া সাক্ষ্য দিয়েছেন।’

Reneta

শুরুতে খালেদা জিয়া জামিন আবেদন করলে জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে গত বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে অনুপস্থিত থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন বিশেষ জজ আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ডিসি হতে ৭০ কোটি টাকা চুক্তি!

আগস্ট ১২, ২০২৬

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT