চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতের পর ডাক্তারদের কাঠগড়ায় দূষণের দিল্লি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

মারাত্মক দূষণের মধ্যে কোটলায় টেস্ট ম্যাচের যৌক্তিকতা কোথায়? ভারতের জাতীয় পরিবেশ আদালত সোমবারই দিল্লি সরকারকে এমন প্রশ্ন তুলে ভৎর্সনা করেছিল। এবার ডাক্তাররাও একই প্রশ্ন তুললেন।

কোটলা টেস্টে মুখোশ পরে ফিল্ডিং করতে হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের। কয়েকজন বমিও করেছেন। মারাত্মক দূষণের ফলে অসুস্থ হয়ে পড়েছেন ক্রিকেটাররা। দিল্লির ডাক্তাররা তাই বিসিসিআইয়ের কাছে আবেদন করেছেন, চলতি টেস্টের পর যেন এই বিষয়ে গুরুত্ব দেয়া হয়। ভবিষ্যতে দিল্লিতে ম্যাচ দেয়ার আগে দূষণের বিষয়টিকে যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।

সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল গত রোববার। বারবার ম্যাচে বিঘ্ন ঘটেছে। কারণ দূষণ। আইএমএ’র সভাপতি কে কে আগরওয়াল বলেছেন, ‘দিল্লিতে টেস্ট দেয়াই উচিত হয়নি। আইসিসির দূষণ নিয়ে ভাবা উচিত ছিল। ক্রিকেটারদের অসুস্থ হয়ে পড়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে।’

দূষণের সমস্যা মঙ্গলবারও দেখা যায়। শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা ফিল্ডিংয়ের সময় দূষণ সংক্রান্ত সমস্যার শিকার হন। এদিন ভারতের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে লঙ্কান পেসার লাকমলকে বমি করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন দলের ফিজিও। মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান লাকমল। এরপরই শ্রীলঙ্কার বেশ কয়েকজন খেলোয়াড় দূষণ-রোধী মুখোশ পরে নেন।

দুদলের চতুর্থ দিনের খেলা চলছে। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। ৪৯ বলে অর্ধশতরান করেন রোহিত। এরপরই ৫ উইকেটে ২৪৬ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। শর্মার আগে অর্ধশত রান করেন কোহলিও।৫৮ বলে ৫০ রান করে ফেরেন ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে কোহলি করেন ২৪৩ রান।

শ্রীলঙ্কার থেকে ৪০৯ রানে এগিয়ে ভারত। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ৪১০ রান। হাতে রয়েছে আজকের দিনের বাকি সময় এবং আগামীকালের তিনটি সেসন। ভারতের প্রথম ইনিংসে করা ৫৩৬ রানের জবাবে শ্রীলঙ্কা করে ৩৭৩ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিল্লিভারত-শ্রীলঙ্কা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT