চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই জয় এই জয়

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:২৬ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১৭ মে, ১৯৯৮। ১৭ মে, ২০১৯।

২১ বছরের ব্যবধান অথচ ঘটনাপ্রবাহে কী আশ্চর্য মিল! প্রথম ওয়ানডে জয়ের তারিখেই বাংলাদেশ পেল প্রথম টুর্নামেন্ট জয়ের স্বাদ। দুটি ক্ষেত্রেই অনেক প্রতীক্ষার পর এসেছে সাফল্য এবং যার মঞ্চায়ন বিদেশের মাটিতে।

অনেক কাঠখড় পুড়িয়ে সাফল্য পেলে তার আনন্দ জাগরুক থাকে বহুকাল। প্রসঙ্গ উঠলেই রক্তকনায় ছড়িয়ে পড়ে সেটির অনুরনন। ভারতের হায়দরাবাদে কেনিয়ার বিপক্ষে প্রথম ওয়ানড জয়ের সৃখস্মৃতি যেমন ভেসে এল মোহাম্মদ রফিকের মনে।

‘আমাদের কোচ গর্ডন গ্রিনিজ একটা কথা বলেছিলেন, জেতা নিয়ে চিন্তা করো, তাহলে তোমরা জিততে পারবে। জেতার কী স্বাদ সেটা যদি একটা ম্যাচে নিতে পার, তাহলে বুঝতে পারবা কোন পর্যায়ে যাচ্ছ তোমরা। গর্ডনের জন্যই কিন্তু ওই জয়টা। সে আমাকে ওপেনিংয়ে ব্যাট করতে নামিয়ে বলেছিল, জেতাতে পারলে রফিকই পারবে।’

রফিক সেদিন সত্যিই পেরেছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে কোকাকোলা ট্র্যাঙ্গুলার সিরিজে বিদেশি দুই দলের ম্যাচে তেমন দর্শক ছিল না। তবে বাংলাদেশের জয়ের খবরে ঠিকই উচ্ছ্বাস-আনন্দে রঙিন হয়ে উঠৈছিল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা।

প্রথম ওয়ানডে জয়ের নায়ক মোহাম্মদ রফিক বল হাতে তিন উইকেট নিয়ে সেময়কার শক্তিশালী কেনিয়াকে বেধে রেখেছিলেন ২৩৬ রানে। ওপেনিংয়ে নেমে এ বাঁ-হাতি খেলেন ৭৭ রানের দুর্দান্ত ইনিংস। ১২ বল হাতে রেখে ৬ উইকেটে পাওয়া জয়টি আবার দৃশ্যকল্পে ফিরল সেই ১৭ মে তারিখেই ডাবলিনে মাশরাফীবাহিনীর ত্রিদেশীয় সিরিজ জয়ে। ছয়বার হোঁচট খাওয়ার পর হাতে উঠল প্রথম ট্রফি।

Reneta

‘জয় তো জয়ই। জয়ের আনন্দ সবসময়ই একই। মাশরাফীদের যেমন লাগছে আমাদেরও তেমনি লেগেছিল। আসলে তখন (প্রথম ওয়ানডে জিতে) বুঝতে পারলাম আন্তর্জাতিক ম্যাচ জয়ের কত আনন্দ। নতুন টিম হিসেবে প্রথম ওয়ানডে জয়টা ছিল অনেক বড় পাওয়া। কারণ আমরা যে দলের সঙ্গেই খেলতাম আমদের টিম মিটিংয়ে আলোচনা হতো ১৫০ করলেই মনে করবা জিতে গেছ। কখনো জেতার চিন্তা করতাম না। টার্গেট দিয়ে দিতেন কোচ, ১৩০-১৪০ করলেই বুঝবা তোমারা ভালো ক্রিকেট খেলছ। একটা একটা করে জিতে সাহস বাড়ল। এখন তো বাংলাদেশ খেলেই জেতার জন্য।

দুর্ভাগ্যের গেরো খুলে গেছে। টুর্নামেন্ট টাইটেল হয়তো আগামীতে বাংলাদেশ আরও জিতবে। কিন্তু প্রথমের স্বাদ থেকে যাবে তরতাজাই। অনুজদের সাফল্য দেখে হয়তো মাশরাফীবাহিনীর কাছেও মানুষ শুনতে চাইবে প্রথমের গল্প। প্রথম ট্রফি জেতার গল্প পুরনো হলে হয়তো এভাবেই বলবেন মাশরাফী। পরম্পরায় সাফল্যের গল্প হতে থাক সমৃদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ রফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেত্রী কৃষির বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য

জুন ২৫, ২০২৬

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুন ২৫, ২০২৬

বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

জুন ২৫, ২০২৬

বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি: এক নীরব মানবিক, সামাজিক ও জাতীয় সংকট

জুন ২৫, ২০২৬

করতোয়া নদীতে গোসলে নেমে ভাবি ও দুই শিশু ননদের মৃত্যু

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT