টাঙ্গাইলের মধুপুরে ঝড়ে নির্মাণাধীন ৩ তলা ভবনের দেয়াল ধসে রাকিব নামের পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তার সহোদর সাকিব এবং মা দিলরুবা ।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ঝড়ে নির্মাণাধীন ৩ তলা ভবনের দেয়াল ধসে মা ও দুই ছেলে আহত হয়। পরে তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে নেওয়ার পর রাত সাড়ে ১০ টার দিকে রাকিবের মৃত্যু হয়।
নিহত রাকিব পৌর শহরের মালাউড়ী কাজী পাড়ার রূপচাঁন মিয়ার ছেলে।









