একসময় তাকে অনুশীলনে ডাকাতে ক্যাম্প ছেড়ে গিয়েছিলেন। সেই আজাহার আলিই এখন আমিরকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ভালো করার আশা করছেন।
ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ থাকার পর দলে ফেরাতে এখন আর কোন সমস্যা দেখছেন না পাকিস্তানের এ ওয়ানডে অধিনায়ক।
আগামী সোমবার থেকে ওয়েলিংটনে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে টেস্টের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চাইছে এ বাহাতিকে ঘিরেই।
তিনি আশা করছেন কিউই দের বিরুদ্ধে তাকে ভালোভাবেই ব্যবহার করা যাবে।
নিষেধাজ্ঞা থেকে ফিরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চিটাগংভাই কিংসের হয়ে সামর্থের প্রমাণ রাখেন এ সম্ভাবনাময়ী পেসার। এরপরই তার ডাক পড়ে পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে।







