চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্য সেন হলে ভিপি-জিএস-এজিএসসহ ১১ পদে ছাত্রলীগের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মাস্টার দা’ সূর্য সেন হলে দুটি পদ ছাড়া ভিপি-জিএস-এজিএসসহ ১১টি পদে নির্বাচিত হয়েছে ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থীরা।

এ হলের ভিপি নির্বাচিত হয়েছেন মারিয়াম সোহান, জিএস নির্বাচিত হয়েছেন সিয়াম রহমান এবং এজিএস নির্বাচিত হয়েছেন মোরশেদ সালাম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাহিত্য বিষয়ক সম্পাদক আল সাদী ও  বহিরাঙ্গন ও ক্রীড়া সম্পাদ জুলহাস নির্বাচিত হয়েছেন।

এর আগে মুহসীন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ছাত্রলীগের পুরো প্যানেলে জয় পায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দুটি ছাড়াভিপি-জিএসসহ সব পদে জয় পায় ছাত্রলীগ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ভিপি নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা। এই হলে নির্বাচিত হয়েছেন আরো দুই স্বতন্ত্র প্রার্থী সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিন হালিম মিম এবং সাহিত্য সম্পাদক পদেত খাদিজা শারমিন। জিএস এবং এজিএসসহ বাকি সবগুলো পদে জয় পেয়েছে ছাত্রলীগ।

সোমবার সকাল ৮টায় প্রায় সব হলে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও রোকেয়া হলে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল ভোট। এর কিছুক্ষণ পরই একাধিক প্রার্থী অভিযোগ করতে থাকেন যে, তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলা হয়েছে।

Reneta

এ ঘটনার পর ব্যালট নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলায় ডাকসু নির্বাচন বর্জন করে স্বতন্ত্র জোট অরণি-শাফী প্যানেল।

এরপর ভোট বাতিল করে পুনঃতফসিল দাবি করে স্বতন্ত্র, বাম প্রগতিশীল ছাত্রঐক্য, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ ৪টি প্যানেল। ভোট বর্জন করে ছাত্রদলও। একই সাথে নির্বাচন আবার অনুষ্ঠানের দাবি জানায় তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।  ওই দুটি হল ছাড়া অন্য হলগুলোতে ভোটকেন্দ্রগুলোতে দুপুর ২ টায় ভোটগ্রহণ শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগডাকসু
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT