চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়ারেজ-কাভানির গোলে উরুগুয়ের উড়ন্ত শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকায় বড় জয় দিয়ে শুরু করেছে উরুগুয়ে। বাংলাদেশ সময় বুধবার ভোরে ‘সি’ গ্রুপের ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লুইস সুয়ারেজের দল।

বেলো হরাইজনে ম্যাচের শুরুতেই নিকোলাস লোদেইরোর গোলে এগিয়ে যায় উরুগুয়ে। প্রথমার্ধে এডিনসন কাভানি ও সুয়ারেজের লক্ষ্যভেদে বড় জয়ের পথ তৈরি হয় তাদের। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ একবার নিজেদের জালেই বল জড়ালে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কোপার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে লিড নেয় উরুগুয়ে। সুয়ারেজের ক্রস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন লোদেইরো।

পরে ২৪তম মিনিটে বড় ধাক্কা খায় ইকুয়েডর। লোদেইরোকে বাজেভাবে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেন কিনতারো। কিন্তু ভিএআর দেখে পরে রেফারি তাকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে হয়ে পড়ে দলটি।

তার নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। ডিয়েগো গডিনের হেড থেকে বল পেয়ে দর্শনীয় ভলিতে জাল খুঁজে নিয়ে স্কোরলাইন ২-০ করেন পিএসজি ফরোয়ার্ড কাভানি।

বিরতির এক মিনিট আগে সেটি ৩-০ করে ফেলেন সুয়ারেজ। লোদেইরোর কর্নার থেকে ভেসে আসা বলে মার্টিন কেসেরেসের ফ্লিক থেকে পাস পেয়ে লক্ষ্যে শট নেন সুয়ারেজ। সফলও হন বার্সা তারকা।

Reneta

মধ্যবিরতির পর খেলার ৭৮তম মিনিটে বড় জয় নিশ্চিত হয় উরুগুয়ের। এসময় নিজ সীমানায় বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ইকুয়েডর তারকা আর্তুরো মিনা। অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করলেও ভিএআরের সাহায্যে পরে গোলের রায় দেন।

একদিন আগে কলম্বিয়ার কাছে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ০-২ গোলে হেরেছে আর্জেন্টিনা। রোববার রাতে একই গ্রুপের অন্য ম্যাচে ২-২ গোলে ড্র করেছে প্যারাগুয়ে ও কাতার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উরুগুয়েকাভানিকোপা আমেরিকা-২০১৯লিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT