চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়ারেজের অশ্রুসিক্ত বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ১৬, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

দু’বছর আগে বার্সার অবহেলার শিকার হয়ে অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখান লুইস সুয়ারেজ। যক্ষের ধন হয়ে প্রথম মৌসুমে ২১ গোল দিয়ে অ্যাটলেটিকোকে জিতিয়েছেন লিগ শিরোপা। অল্প সময় থাকা অ্যাটলেটিকোর মায়া কাটাতে বিদায় বেলায় তাই অশ্রুসিক্ত হতে হয়েছে উরুগুইয়ানকে।

রোববার রাতে চিরচেনা মেট্রোপলিটানো স্টেডিয়াম হাজারো সমর্থককে শেষ বারের মতো বিদায় জানাতে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি সুয়ারেজ। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সেভিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ৩৫ বর্ষী তারকা। মৌসুম শেষে আমেরিকান পেশাদার ক্লাব হিউস্টন ডায়নামোতে যোগ দেবেন সুয়ারেজ।

চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে সেভিয়ার বিপক্ষে জয় কিংবা ড্র প্রয়োজন ছিল অ্যাটলেটিকোর। এমন সমীকরণে ১-১ গোলের ড্র’য়ে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দিয়েগো সিমিওনের দল।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১১ গোল ও দুটি অ্যাসিস্ট রয়েছে তার। অ্যাটলেটিকোর হয়ে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে মাঠে নেমেছেন এই তারকা। বিদায় বেলায় তাকে সম্মান দেখাতে হাজির হয়েছিল হাজারো সমর্থক। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় তাই আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি সুয়ারেজ। বিদায় বেলায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সিমিওনে।

‘আমি সুয়ারেজের কাছে কৃতজ্ঞ। গত মৌসুমটা অসাধারণ ছিল। এই মৌসুমে এখনও সে আমাদের সর্বোচ্চ গোলদাতা। সে মারা না যাওয়া পর্যন্ত গোল করবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদউরুগুয়েসিমিওনেসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে ৫৮ জন নিহতের পরিচয় নিশ্চিত: চিফ প্রসিকিউটর 

মে ৫, ২০২৬

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

মে ৫, ২০২৬

বাংলাদেশের সাথে সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত: বিক্রম মিশ্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT