চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ হয়েই গাড়ি দুর্ঘটনা নিয়ে ভুবনের গান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
বিনোদন
A A

গাড়ি দুর্ঘটনায় সম্প্রতি আহত হয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। এবার সেই গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করেই নতুন গান গাইলেন রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা সেই ভুবন!

গানটির শুরুতেই ভুবনের কণ্ঠে শোনা যায়, ‘আমার নতুন গাড়ি, ড্রাইভারি আমি শখ যে করি’।

মূলত সম্প্রতি গাড়ি চালানো শিখতে একটি পুরনো গাড়ি কিনেছিলেন ভুবন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সেই গাড়িটি চালাচ্ছিলেন তিনি। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে ধাক্কা মারে গাড়িটি। এসময়ে আহত হয় গায়ক। সেসময় তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থা ভালো থাকায় পরদিনই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক জানিয়েছিলেন, ভুবনের আঘাত গুরুতর নয়। বুকে এবং মুখে আঘাত লেগেছে। বুকের এক্স-রে করানো হয়েছে। তিনি বিপদমুক্ত।

সম্প্রতি বাদাম বিক্রেতা থেকে ‘কাঁচা বাদাম’ গান দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা ভুবন বাদ্যকার। তার গান ভারত ছাড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশেও। গায়কের দুর্ঘটনার খবরে দুশ্চিন্তায় ভক্তরা। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঁচা বাদামগাড়িগানভুবন বাদ্যকর
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT