চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ আছেন সঞ্চালক, চারটায় শুরু হবে নিলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল নিলামের প্রথম দিনে দ্বিতীয় রাউন্ড চলাকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সঞ্চালক হিউ এডমিডস। তার আকস্মিক অসুস্থতার কারণে স্থগিত হয়ে যায় মেগা নিলাম। মধ্যাহ্নভোজের পর বিকাল চারটায় আবারও শুরু হবে খেলোয়াড় কেনা-বেচা। সঞ্চালক হিসেবে থাকবেন উপস্থাপক চারু শর্মা।

দুপুরে শ্রীলঙ্কার অলরাউন্ডার হাসারাঙ্গাকে নিয়ে বিড চলাকালে অসুস্থ হয়ে পড়া সঞ্চালক এডমিডস সুস্থ আছেন। বিষয়টি টুইটারে জানিয়েছেন ক্রীড়া বিশ্লেষক ও সঞ্চালক গৌতম ভিমানি। টুইটে জানান, হিউ সুস্থ আছেন। শারীরিক জটিলতার কারণে তিনি অসুস্থ হয়েছেন।

ব্যাঙ্গালুরুতে চলছে আইপিএলের ১৫তম আসরের জন্য দুই দিনব্যাপী মেগা নিলাম। প্রথম দিনে বিডে নাম আসলেও সাকিবকে দলে টানতে আগ্রহ দেখায়নি আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির একটিও। এখনও বিডে নাম আসেনি বাকি চার বাংলাদেশি ক্রিকেটারের।

দেশি-বিদেশি মিলিয়ে বেশ কজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রথম রাউন্ডে দেশি খেলোয়াড় হিসেবে শিখর ধাওয়ানকে পাঞ্জাব কিংস (৮.২৫ কোটি), রবিচন্দ্রন অশ্বিনকে রাজস্থান রয়্যালস (৫ কোটি), শ্রেয়াস আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স (১২.২৫ কোটি) এবং মোহাম্মদ শামিকে কিনেছে গুজরাট টাইটানস (৬.২৫ কোটি)। দল পেয়েছেন দীপক হুডা (লক্ষ্ণৌ), হার্ষাল প্যাটেল (আরসিবি), নীতিশ রানা (কেকেআর) ও দেবদূত পাডিক্যাল (রাজস্থান)।

বিদেশিদের মাঝে দল পেয়েছেন প্যাট কামিন্স (কেকেআর— ৭.২৫ কোটি), কাগিসো রাবাদা (পাঞ্জাব— ৭.২৫ কোটি), কুইন্টন ডি কক (লক্ষ্ণৌ— ৬.২৫ কোটি), ডেভিড ওয়ার্নার (দিল্লি— ৬.৭৫ কোটি), ট্রেন্ট বোল্ট (রাজস্থান— ৮ কোটি) এবং ফাফ ডু প্লেসি (আরসিবি— ৭ কোটি)। বিক্রি হয়েছেন ডুয়াইন ব্রাভো (সিএসকে), জেসন রয় (গুজরাট)।

ভারতের বোর্ডের পক্ষ থেকে নিলামের জন্য ১২ ও ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। দুই দিনব্যাপী নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজির সামনে থাকছে ৬০০ ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছে ৩৭৭ জন ভারতীয় ক্রিকেটার এবং ২২৩ জন বিদেশি ক্রিকেটার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২২কলকাতামুম্বাইলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT