সুষ্ঠু নির্বাচন নিয়ে আবারো শঙ্কা প্রকাশ করলেন আফরোজা

প্রচারণার শেষদিনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস আবারও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
বরাবরের মত রোববারও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমরা এখনো শঙ্কামুক্ত নই। আমরা আশঙ্কা করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কি না। কারণ এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা নেই। তবুও আশা করছি নির্বাচন কমিশন ৫ জানুয়ারি মতো আরেকটা নির্বাচন করবে না।
রোববার মধ্যরাত পর্যন্ত চলবে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা। তাই ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন মেয়রসহ কাউন্সিলর প্রার্থীরা। আগামী ২৮ এপ্রিল ভোটাররা তাদের পছন্দের নগর পিতাকে নির্বাচিত করবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






