চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচনে আনসার-ভিডিপিকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও ভিডিপি’কে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: জনগন যেন তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সোমবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮ তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। এসময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস জড়িয়ে আছে। জাতির পিতা যখন স্বাধীনতার ঘোষণা দেন তখন স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গঠনের পর আনসার বাহিনী মেহেরপুরে তাকে সালাম প্রদান করে। তখন থেকেই বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে বিস্তুৃত। তৃণমূল পর্যায়ে তারা নিরলসভাবে অবদান রেখে যাচ্ছে।

‘কিন্তু আনসার বাহিনীর নিজস্ব কোন পতাকা ছিল না। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা আনসার বাহিনীকে পতাকা দিয়েছি। পোশাকে পরিবর্তন এনেছি। যেকোন বাহিনীর সুযোগ-সুবিধা বা কল্যাণের বিষয়ে আমার কাছে দাবি করতে হয়নি। আমি জাতির পিতার কন্যা এ দেশকে আমি চিনি, জানি। তাই নিজ থেকেই সব কিছু করি।’

প্রধানমন্ত্রী জানান: ৯৬ সালে সরকার গঠন করে প্রতিটি বাহিনীকে কিভাবে উন্নত করা যায় সেদিকে পদক্ষেপ গ্রহণ করি। ২০০৮ এর নির্বাচনে জনগণ নৌকায় ভোট দেয়। এরপর বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাই। বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন পরমাণু যুগে পদার্পণ করছে। পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করা হবে। জল-স্থল-আকাশ সবদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা স্থির করেছি, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ।

আসন্ন নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আনসার বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন: আপনাদের প্রস্তুত থাকবে হবে যাতে প্রতিটি মানুষ ভোটের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে। আপনারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন, তাই যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসারনির্বাচনপ্রধানমন্ত্রীভিডিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT