চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচনের দাবি করে নিশ্চিত বিজয়ের আশাবাদ আওয়ামী লীগের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অবাধ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দাবি করে নিশ্চিত জয়ের আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান।

তিনি বলেন: বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, যার শিকার আওয়ামী লীগ। তবুও যেকোন মানদণ্ড আজকের নির্বাচন ছিলো ঐতিহাসিক। ৪০ হাজার ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ১২টি এলাকার ১৬টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন করা ছিলো আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা একমাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য।

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যবেক্ষক, পোলিং অফিসার ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের এ নেতা।

দলের পক্ষে দেওয়া এ বক্তব্যে আবদুর রহমান বলেন: অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া ও সকলের অংশ গ্রহণের জন্য সকল রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানান।

বিএনপি-জামায়াতের বড় ধরণের সহিংসতার পরিকল্পনা ছিলো দাবি করে তিনি বলেন: তাদের বড় ধরণের সহিংসতা-নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ছিলো। কিন্তু সাংগঠনিক সমর্থ না থাকায় তা বাস্তবতার মুখ দেখেনি।

Reneta

ড. কামাল হোসেনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও এর জবাবে তাদের সাংগঠনিক সমর্থনের বিষয়টি আবারও সামনে নিয়ে আসেন আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক।

নির্বাচনে পরাজয়ে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট আবারও যদি ২০১৪ সালের মতো সহিংসতার প্রয়াস চালায় তা আওয়ামী লীগ নয় দেশের জনগণ রুখে দেবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে সহিংসতায় ক্ষমতাসীনদের যে নেতা-কর্মীরা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনএকাদশ জাতীয় নির্বাচন ২০১৮নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কনকচাঁপাকে আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙ্গালিনী সুফিয়া

এপ্রিল ৫, ২০২৬

যশোরে এক রাতের চুরিতে অনিশ্চয়তায় ৬শ’ বিঘা জমির ধান চাষ

এপ্রিল ৫, ২০২৬
অস্কার

হৃদরোগের কারণে অবসর নিলেন ব্রাজিলের অস্কার

এপ্রিল ৫, ২০২৬

শপিংমল ও দোকান বন্ধের সময় সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

এপ্রিল ৫, ২০২৬

পুকুর থেকে উদ্ধার ব্যারেলভর্তি জ্বালানি তেল

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT