বিনোদন

সুশান্ত নেই, স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া

সুশান্ত নেই, স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া, স্টাইলিশ পোশাক পরা নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়া একজন নারী, লাল পোশাক পরা, আধুনিক পরিবেশে দাঁড়িয়ে আছেন, শান্ত ও আত্মবিশ্বাসী।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন প্রয়াত সুশান্ত সিংয়ের প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ভাই শৌভিক চক্রবর্তীর সঙ্গে মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার একটি জিমের বাইরে দেখা মিললো রিয়ার। যেখানে একসময় প্রেমিক এবং বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা যেত তাকে।

সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের মুখে রিয়া বলেন, ‘ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছি’।

গেল বছরে বলিউডের সবথেকে চর্চিত অভিনেত্রী ছিলেন রিয়া চক্রবর্তী। সুশান্তের রহস্যজনক মৃত্যু এবং মাদকযোগে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। প্রায় ২৮ দিন জেলে থাকার পর সেখান থেকে ছাড়া পান রিয়া। জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন ভাই-বোন।

বিষয়:অভিনেতা বলিউড রিয়া চক্রবর্তী সিনেমা সুশান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…