চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের শেষকৃত্যানুষ্ঠানে একমাত্র কৃতিই এগিয়ে এসেছিলো: কৃষ্ণ কুমার সিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ২৭, জুন ২০২০
বিনোদন
A A

সুশান্ত সিং রাজপুতের আকষ্মিক মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার, ভক্ত কিংবা অনুরাগীরা। তবে সুশান্তের মৃত্যুতে সবচেয়ে বেশি যিনি ভেঙ্গে পড়েছেন তিনি হলেন তার বাবা। একমাত্র ছেলের মৃত্যুর পরপরই অসুস্থ হয়ে পড়েছিলেন কৃষ্ণ কুমার সিং।

তারপরেও মুম্বাইয়ে ছেলের শেষকৃত্য থেকে শুরু করে শোকসভা সব কিছুরই আয়োজন করেছেন তিনি। যদিও করোনা ভাইরাসের মহামারীর কারণে সকল কার্যক্রমই খুব সীমিত আকারে পালন করা হয়েছে।

সুশান্ত সিং রাজপুতের ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করতে গেলে বার বার দুটি নাম চলে আসে। যাদের একজন অঙ্কিতা লোখন্ডে ও অপরজন রিহা চক্রবর্তী। কিন্তু এবার সুশান্তের ব্যাপারে কৃতি শ্যাননকে নিয়ে মুখ খুলেছেন সুশান্তের বাবা।

ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে কৃতি শ্যাননের ব্যাপারে কৃষ্ণ কুমার সিং বলেন, মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে সুশান্তের শেষকৃত্যানুষ্ঠানে ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু এত মানুষের ভেতর একমাত্র কৃতি শ্যাননই আমার সাথে কথা বলেছিল। যদিও সকলের মুখে মাস্ক থাকায় আমি তাকে সেসময় চিনতে পারিনি। তবে পরে জেনেছি, সে ই ছিল।

এছাড়াও তিনি আরো উল্লেখ করেছেন, সুশান্তের ইচ্ছা ছিল পাটনাতে স্কুল, কলেজ এবং হাসপাতাল নির্মাণ করার। কিন্তু ভাগ্য তার সেই ইচ্ছা আর পূরণ করতে দিল না।

১৪ জুন রহস্যজনকভাবে মৃত্যু হয় বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দিনই পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন। তবে কী কারণে হতাশায় ভুগছিলেন সেটি খতিয়ে দেখতে ইতোমধ্যেই পুলিশ ২৩ জনের বয়ান নিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাকালে শ্বাস নেওয়ার সঠিক পদ্ধতি

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৩৩ হাজার ৯৭৮, মৃত ১৬৯৫

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৩৩ হাজার ৯৭৮, মৃত ১৬৯৫

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ‘ভার্চুয়াল অ্যাডমিশন ডে’

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT