চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মৃত্যুবার্ষিকী: লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে এক তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ন ১৪, জুন ২০২১
বিনোদন
A A

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হারানোর এক বছর হয়ে গেল। বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সুশান্ত সিং রাজপুত। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞান, মহাকাশ, তারামণ্ডল নিয়ে ছিল তার অগাধ চর্চা। বলিউডের অন্য অভিনেতাদের থেকে তিনি ছিলেন আলাদা।

সুশান্ত একবার এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো, অর্থ জোগাড় করা বা খ্যাতি অর্জন নয়, আমি কেবল সময় নিয়ে জীবনের যাত্রাটি উপভোগ করতে চাই’।

অত্যন্ত কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে নিজের সাফল্যের গল্প রচনা করেছিলেন সুশান্ত। স্বপ্ন দেখে সেটাকে বাস্তবে রূপান্তরিত করার সাহস ছিল তার। দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তিন বছর ক্লাস করার পর অভিনয়ে আগ্রহের কারণে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেননি সুশান্ত। তার আগ্রহ ছিল অ্যাস্ট্রোফিজিক্সে। তিনি পেয়েছিলেন ‘ইন্ডিয়ান ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড’ খেতাব। বই পড়তে ভালোবাসতেন। শুটিং-এর অবসরেও বই পড়তেন।

সাত বছরের ক্যারিয়ারে সুশান্ত নিজেকে প্রমাণ করেছেন অনেকবার। ২০১১ সালে মুকেশ ছাবরার পরিচালনায় ‘কাই পো চে’ ছবি দিয়ে বলিউড অভিষেক হয় সুশান্তের। তিনি বলিউডকে উপহার দিয়েছেন ‘পিকে’, ‘এম.এস ধোনি’, ‘কেদারনাথ’, ‘ছিচোড়ে’র মতো অসাধারণ ছবি। তার শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পাওয়ার আগেই প্রয়াত হয়েছেন অভিনেতা।

২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুত মারা যান। মুম্বাই পুলিশ অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করেন তার ফ্ল্যাট থেকে। এই খবরে স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো বলিউড। ঠিক কী ঘটেছিল ১৪ জুনের সকালে, সেই রহস্য আজও জানা যায়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: সুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT